হোম > বিশ্ব

সুইডেনে ইসরাইল বিরোধী ব্যাপক বিক্ষোভ

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

সুইডেনের স্টকহোমে ইসরাইল বিরোধী বিক্ষোভ করেছেন শত শত মানুষ। অধিকৃত পশ্চিম তীরকে ইসরাইলের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনা এবং যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে ব্যর্থ হওয়ায় তেলআবিবের নিন্দা জানান বিক্ষোভকারীরা। খবর মিডল ইস্ট মনিটরের।

বিক্ষোভকারীরা ‘ফিলিস্তিনকে মুক্ত করো’, ‘খুনি ইসরাইল, ফিলিস্তিন থেকে বেরিয়ে যাও’ এবং ‘পশ্চিম তীরের অধিগ্রহণকে না’ এসব স্লোগান দেন।

বিক্ষোভকারীরা শনিবার ওডেনপ্ল্যান স্কয়ারে জড়ো হয়ে সুইডিশ পার্লামেন্টের দিকে মিছিল নিয়ে যায়। তারা ‘ইসরাইল যুদ্ধবিরতি মেনে চলছে না, ‘গণহত্যা বন্ধ করো’ লেখা ব্যানার বহন করেন। বিক্ষোভকারীরা শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান এবং ইসরাইলি সরকারের নীতির নিন্দা জানান।

মালিন আকেরস্ট্রম নামে এক বিক্ষোভকারী বলেন, শীতের কারণে গাজায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।

এদিকে ১০০ জনেরও বেশি সুইডিশ আইনপ্রণেতা পশ্চিম তীরে ইসরাইলের সহিংসতা বন্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন।

আরএ

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

সৌদির কাছে ৫৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প