হোম > বিশ্ব

মিগ-২১ যুদ্ধবিমানকে বিদায় দিচ্ছে ভারত

আতিকুর রহমান নগরী

ছবি সংগৃহীত

৬২ বছর পর মিগ-২১ যুদ্ধবিমানকে চিরবিদায় দিচ্ছে ভারত। আগামী সেপ্টেম্বরে দেশটির বিমানবাহিনীর চণ্ডীগড় ঘাঁটি থেকে শেষবারের মতো উড়বে মিগ-২১। এরপর আর কখনো সামরিক বা বেসামরিক কাজে এই যুদ্ধবিমানকে ব্যবহার করা হবে না। খবর জিও নিউজের।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, দেশটির বিমানবাহিনী মিগ-২১ যুদ্ধবিমান পায় ১৯৬৩ সালে। ভারত-রাশিয়া দ্বিপক্ষীয় চুক্তির আওতায় এর নির্মাণ কৌশল ও স্থানীয়ভাবে তৈরির অনুমোদন দেয় রাশিয়া।

এরপর থেকে বিমানবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠে মিগ-২১। ১৯৬৫ সালে পাকিস্তানের সঙ্গে সংঘাত, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও ১৯৯৯ সালে কারগিল যুদ্ধে মিগ-২১ এর ব্যবহার হয়েছে।

২০১৯ সালে ভারতের মিগ-২১ কে গুলি করে ভূপাতিত করে পাকিস্তান। আটক করা হয় দেশটির তৎকালীন উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে। তবে পরে অবশ্য তাকে মুক্তি দেয় তৎকালীন ইমরান খানের সরকার।

তবে মিগ-২১ নিয়ে সমালোচনাও কম নয়। ১৯৭০ সালের পর থেকে ভারতে মিগ-২১ বহু দুর্ঘটনায় ১৭০ জন পাইলট ও ৪০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

২০২২ সালে ভারতের বিমানবাহিনী জানায়, তিন বছরে ধাপে ধাপে মিগ-২১ এর ব্যবহার কমিয়ে আনা হবে। বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ২০২৫ সালের মধ্যে মিগ-২১-এর ব্যবহার বন্ধ করে তার বদলে এলসিএ মার্ক-১ যুদ্ধবিমান ব্যবহার করা হবে।

আরএ

সুদের হার ৩১ বছরের মধ্যে সর্বোচ্চ করল জাপান

নববর্ষে নতুন গিলাফে সজ্জিত হলো পবিত্র কাবা শরিফ

আর্থিক লেনদেন সহজ করতে মস্কোয় ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর

ব্রিটিশ উচ্চশিক্ষায় বড় বিপদের পূর্বাভাস

কীভাবে ধ্বংসযজ্ঞে পরিণত হলো সুদানের জংলেই অঞ্চল

ইন্দোনেশিয়ায় আঘাত হানল ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির আওতায় হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ : যুক্তরাষ্ট্র

সব নাবিকের নিরাপদ প্রস্থানই এখন প্রধান অগ্রাধিকার

কখনোই আগের অবস্থায় ফিরবে না হরমুজ প্রণালি

ফ্লোটিলা কর্মীদের ওপর ইসরাইলি নির্যাতনের তদন্ত করবে অস্ট্রেলিয়া