হোম > বিশ্ব

আমেরিকা কোনো একক শক্তির সম্পত্তি নয়: মেক্সিকোর প্রেসিডেন্ট

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম।

আমেরিকা মহাদেশ কোনো দেশ বা শক্তির মালিকানাধীন নয়—এ মন্তব্য করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম। সোমবার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, এই মহাদেশ কোনো মতবাদ বা প্রভাবের অধীনে নয়; এটি এখানকার প্রতিটি দেশের জনগণের।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে আটক করার সামরিক অভিযান প্রসঙ্গে পশ্চিম গোলার্ধে ওয়াশিংটনের ‘প্রাধান্য’ থাকার কথা বলেন। তিনি এ অভিযানে মনরো ডকট্রিনের আধুনিক রূপের কথা উল্লেখ করেন।

মনরো ডকট্রিন ১৮২৩ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জেমস মনরো ঘোষণা করেছিলেন, যেখানে বলা হয়েছিল লাতিন আমেরিকা ইউরোপীয় শক্তির হস্তক্ষেপের বাইরে থাকবে।

এই প্রেক্ষাপটে শেইনবাউমের বক্তব্যকে যুক্তরাষ্ট্রের অবস্থানের সরাসরি জবাব হিসেবে দেখা হচ্ছে। তিনি স্পষ্ট করে জানান, আমেরিকা মহাদেশ কোনো একটি শক্তির নয়, বরং এটি স্বাধীন ও সার্বভৌম দেশগুলোর মানুষের।

এসআর

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি

নোবেলজয়ী হয়েও যে কারণে বৈষম্যের শিকার ‘মুসলিম’ পদার্থবিজ্ঞানী

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ইতালির

ডিজিটাল অর্থনীতি চুক্তি সই আসিয়ানভুক্ত দেশগুলোর, কার্যকর ২০২৭ সালে

জাতিসংঘে যেভাবে পরবর্তী মহাসচিব নির্বাচিত হবেন