হোম > বিশ্ব

বৃহত্তর ইসরাইল রাষ্ট্র গড়ার পরিকল্পনার নিন্দা জানাল বাংলাদেশসহ ৩১ দেশ

কূটনৈতিক রিপোর্টার

ফাইল ছবি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৃহত্তর ইসরাইল রাষ্ট্র গড়ার পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশসহ ৩১টি মুসলিম দেশ। এ পরিকল্পনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি হিসেবে আখ্যায়িত করেছে দেশগুলো।

গত শুক্রবার প্রকাশিত যৌথ বিবৃতিতে জর্ডান, মিসর, সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক, ইয়েমেনসহ ওআইসি, আরব লিগ এবং জিসিসির মহাসচিবরা এ নিন্দা জানান।

বিবৃতিতে বলা হয়, নেতানিয়াহুর এ মন্তব্য আন্তর্জাতিক আইন ও সম্পর্কের ভিত্তির প্রতি অবজ্ঞা এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন।

এর আগে এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, তিনি বৃহত্তর ইসরাইলের দৃষ্টিভঙ্গির সঙ্গে ঐতিহাসিক ও আধ্যাত্মিকভাবে সংযুক্ত একটি মিশনের অংশ। নেতানিয়াহুর বৃহত্তর ইসরাইল রাষ্ট্রের পরিকল্পনার আওতায় পশ্চিম তীর, গাজা, গোলান হাইটস এমনকি জর্ডান ও মিসরের কিছু অংশ যুক্ত করার ধারণা আছে, যা শুধু ফিলিস্তিনিদের জন্যই নয়, গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য হুমকি।

বিবৃতিতে আরো বলা হয়, ফিলিস্তিনি ভূখণ্ডের কোনো অংশের ওপর ইসরাইলের সার্বভৌমত্ব নেই এবং সেখানে ইসরাইলি বসতি স্থাপন আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ২৩৩৪-এর সুস্পষ্ট লঙ্ঘন।

এছাড়া ইসরাইলের উগ্র ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের পশ্চিম তীরে নতুন বসতি নির্মাণ অনুমোদন এবং ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতারও তীব্র প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে মুসলিম দেশগুলো আরো জানায়, শান্তিরক্ষায় তারা জাতিসংঘ সনদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও প্রয়োজনে সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে।

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

সৌদির কাছে ৫৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

মালদ্বীপে ভারতীয় সেনা থাকবে না, সাদা পোশাকেও নয়: মুইজ্জু