হোম > বিশ্ব

তেল বহনকারী ইরানের ২৯ ‘ছদ্ম বহরে’ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ইরানের তেল ও তেল পরিবহনের সঙ্গে জড়িত অভিযোগে ২৯টি জাহাজ এবং সেগুলোর ব্যবস্থাপনা সংস্থাগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এসব জাহাজের মাধ্যমে ইরানের জ্বালানি তেল রপ্তানি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, নিষেধাজ্ঞাভুক্ত জাহাজ এবং প্রতিষ্ঠানগুলো প্রতারণার মাধ্যমে কয়েকশ মিলিয়ন ডলারের ইরানি অপরিশোধিত তেল এবং তেলজাত পণ্য পরিবহন করেছে। ‘ছদ্ম বহর’ বলতে এমন জাহাজগুলোকে বোঝায়, যেগুলো নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশ থেকে তেল বহন করে। এ জাহাজগুলো মূলত পুরোনো, মালিকানা অস্বচ্ছ এবং এদের কাগজপত্র অনেক বন্দরের জন্য আন্তর্জাতিক মান পূরণ করে না।

যুক্তরাষ্ট্র বলছে, তারা তেহরানের পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যজুড়ে জঙ্গিদের সমর্থনের কারণে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে। তবে ইরান বলেছে, তাদের পারমাণবিক কাজ মূলত বেসামরিক উদ্দেশ্যে।

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা আরো বেড়ে যায়, যখন দুই দেশ পাঁচ দফা পরোক্ষ পারমাণবিক আলোচনা চালিয়েও ব্যর্থ হয়। আর এর শেষ হয় জুন মাসে ১২ দিনের বিমানযুদ্ধের মাধ্যমে। সেই যুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালায়।

রয়টার্স জানিয়েছে, জাতিসংঘে ইরানি মিশন এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

পাকিস্তানের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই সিন্ধু নদে বাঁধ দিল ভারত

ইসরাইলের নিরাপত্তামন্ত্রী বেন-গভিরকে থামাবে কে

ফকল্যান্ড যুদ্ধে ব্রিটিশ সেনা হত্যায় আর্জেন্টিনাকে অস্ত্র দেয় ইসরাইল

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ‘ছোটখাটো বিষয়’: ট্রাম্প

আরো এক হামাস কমান্ডারকে হত্যা করল ইসরাইল

খারগ দ্বীপে ইরানি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

গাজায় যা ঘটছে তা ভয়াবহ: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ভারি বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ভেতরে পানি, ফ্লাইট চলাচল ব্যাহত

ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন কুশনার উইটকফকে

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন