হোম > বিশ্ব

বলিভিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ৩১

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

লাতিন আমেরিকার দেশ বলিভিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। যাত্রীবাহী একটি বাস পাহাড়ি রাস্তা থেকে নিচে পড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার বলিভিয়ায় একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ৩১ জন নিহত ও এক ডজনেরও বেশি লোক আহত হয়েছেন।

দুর্ঘটনার পর স্থানীয় হাসপাতাল থেকে একজন পুলিশ কর্মকর্তা বলেন, বাসচালক সম্ভবত গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাসটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইয়োকাল্লা পৌরসভার একটি উচু স্থান থেকে প্রায় ৮০০ মিটার (২৬২৫ ফুট) নিচে পড়ে যায়।

দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে বলে হাসপাতালের একজন কর্মকর্তা একটি ভিডিওতে বলেছেন।

পদত্যাগ করলেন কলকাতার মুসলিম মেয়র ফিরহাদ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় অর্ধ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

বিজেপিতে টানাপোড়েন তুঙ্গে, দল ছাড়লেন প্রভাবশালী নেতা অন্নামালাই

ইরান যুদ্ধ: মুসলিমপ্রধান আজারবাইজানে গোপন সেনা ঘাঁটি ছিল ইসরাইলের

‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি

ক্রমাগত একঘরে হয়ে পড়ছে ইসরাইল

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পিপাসায় ৪৯ জনের মৃত্যু

আল-আকসা মসজিদে ইহুদিদের অনুপ্রবেশের নিন্দা আমিরাতের

চাইলেই ইরানের ইউরেনিয়াম দখল করতে পারি: ট্রাম্প

হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের