হোম > বিশ্ব

শাবানা মাহমুদকে অর্থমন্ত্রী করতে যাচ্ছেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদকে অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দিতে যাচ্ছেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। তিনটি সূত্রের বরাত দিয়ে বুধবার এ তথ্য দিয়েছে ফাইন্যান্সিয়াল টাইমস। যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আগামী সপ্তাহে দায়িত্ব নিতে পারেন বার্নহ্যাম।

শাবানা মাহমুদের একজন মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। বার্নহ্যামের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, বার্নহ্যামের একজন মুখপাত্র বলেছেন, সোমবার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগে সম্ভাব্য মন্ত্রীদের নাম নিয়ে তারা কোনো মন্তব্য করবেন না।

শাবানা মাহমুদের অর্থনীতি নিয়ে সরাসরি কাজ করার অভিজ্ঞতা খুব বেশি নেই। তবে অভিবাসন ইস্যুতে তিনি কঠোর অবস্থানের জন্য পরিচিত।

এদিকে এক সাক্ষাৎকারে অ্যান্ডি বার্নহ্যাম বলেছেন, সরকার গঠনের পর তিনি দেশের আর্থিক অবস্থা ভালোভাবে পর্যালোচনা করবেন। প্রয়োজন হলে কঠিন সিদ্ধান্ত নিতেও তিনি পিছপা হবেন না, এমনকি কর বাড়ানোর প্রয়োজন হলেও।

তিনি বলেন, ‘দেশের খরচ চালানোর জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। ভবিষ্যতে হয়তো জনগণের কাছ থেকে কিছুটা বেশি কর নিতে হতে পারে। তবে সেই সিদ্ধান্ত এখনই নেওয়া হবে না, পরে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।’

সূত্র: রয়টার্স

আরএ

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

মালদ্বীপে ভারতীয় সেনা থাকবে না, সাদা পোশাকেও নয়: মুইজ্জু

টানা বৃষ্টিতে চীনে বাঁধ ভেঙে বিপর্যয়, ধসে পড়েছে শতাধিক বাড়ি

ফিলিস্তিনিদের সমর্থন দেয়ায় ধর্মযাজকের বাড়িতে ব্রিটিশ পুলিশের অভিযান

ভারতে বিমানের টয়লেটে ‘বোমা রয়েছে’ চিরকুট, আতঙ্কে নামিয়ে নেওয়া হলো সব যাত্রী

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় ইইউর অবস্থান নিয়ে ধোঁয়াশা

সিজেপি সদস্যের বাবার ওপর হামলা, অভিযুক্তকে ছেড়ে দেওয়ায় পুলিশের বিরুদ্ধে প্রশ্ন

নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১৩১৮, নিখোঁজ ৫৬১৪

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রে জ্বালানির দামে রেকর্ড, কঠিন চাপে ট্রাম্প

ইরানি তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ঠেকাতে পাল্টা পদক্ষেপ নিল চীন