হোম > বিশ্ব

বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলার দায় আরএসএফের: সুদানের সেনাবাহিনী

আতিকুর রহমান নগরী

শনিবার সংঘটিত হামলয় অন্তত ছয়জন সেনা নিহত হন এবং আরও আটজন আহত হয়েছেন।

সুদানের সেনাবাহিনী বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর সাম্প্রতিক ড্রোন হামলার জন্য বিদ্রোহী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-কে দায়ী করেছে। শনিবার সংঘটিত ওই হামলায় অন্তত ছয়জন সেনা নিহত হন এবং আরও আটজন আহত হয়েছেন বলে জানানো হয়।

এক বিবৃতিতে সুদানের সেনাবাহিনী বলেছে, এই হামলা বিদ্রোহী মিলিশিয়া ও তাদের পেছনে থাকা শক্তিগুলোর ধ্বংসাত্মক মানসিকতাকেই স্পষ্টভাবে তুলে ধরে।

২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে চলমান গৃহযুদ্ধের প্রেক্ষাপটেই এ হামলার ঘটনা ঘটেছে। দীর্ঘ এই সংঘাতে দেশটি ভয়াবহ মানবিক সংকটে পড়েছে। এখন পর্যন্ত প্রায় এক লাখ ৫০ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে এবং এক কোটি ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। জাতিসংঘ এই পরিস্থিতিকে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট হিসেবে আখ্যা দিয়েছে।

সম্প্রতি দারফুর অঞ্চলের আল-ফাশের শহরে আরএসএফের হামলায় হাজার হাজার মানুষ নিহত হওয়ার অভিযোগ উঠেছে। শহরটির পতনের পর দেশজুড়ে বিভাজন আরও স্পষ্ট হয়ে উঠেছে।

বর্তমানে পশ্চিম সুদান ও দক্ষিণের কোরদোফান প্রদেশের বড় অংশ আরএসএফের নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে রাজধানী খার্তুমসহ মধ্য ও পূর্বাঞ্চল এবং রেড সি উপকূলীয় এলাকা এখনো সুদানের সেনাবাহিনীর দখলে রয়েছে।

এসআর

শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল নিষিদ্ধ করলেন ম্যাক্রোঁ

মধ্যপ্রাচ্য সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান শি জিনপিংয়ের

সৌদি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

ইউরোপীয় দুই আইনপ্রণেতাকে দেশে ঢুকতে দিল না ইসরাইল

সিরিয়ার আসাদপন্থি ‘ব্যারেল বোমা মুফতি’ খ্যাত হাসুনের যাবজ্জীবন কারাদণ্ড

যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

২০ বছর আগে পদাবনতি, গ্রহের মর্যাদা আবার কি ফিরে পাবে প্লুটো

‘বিশ্বাসঘাতকতা’ করেছে বিজেপি সরকার, ফের রাস্তায় নামার ঘোষণা ককরোচদের

৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান

ইউক্রেনকে ৬১০ কোটি ইউরোর নতুন প্রতিরক্ষা সহায়তা অনুমোদন ইইউর