হোম > বিশ্ব

সেনেগালের উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১২

আতিকুর রহমান নগরী

ইউরোপে পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা করা অভিবাসীদের বহনকারী একটি নৌকা সেনেগালের উপকূলে ডুবে অন্তত ১২ জন নিহত হয়েছেন। বুধবার নিরাপত্তা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

পশ্চিম আফ্রিকার উপকূলীয় দেশ সেনেগাল দীর্ঘদিন ধরেই ইউরোপগামী আফ্রিকান অভিবাসীদের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। ঝুঁকিপূর্ণ আটলান্টিক পথ পাড়ি দিয়ে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছাতে প্রতিবছর হাজারো মানুষ অতিরিক্ত যাত্রীবোঝাই ও পুরোনো নৌকায় যাত্রা করেন।

সর্বশেষ দুর্ঘটনাটি ঘটে এমবুর শহরের উপকূলীয় এলাকায়। নিরাপত্তা সূত্র জানায়, প্রায় ১০০ জন আরোহী নিয়ে একটি নৌকা উল্টে গেলে হতাহতের ঘটনা ঘটে।

নাম প্রকাশ না করার শর্তে এক নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে বলেন, “এ পর্যন্ত ১২টি মরদেহ উদ্ধার করা হয়েছে।” আরেকটি নিরাপত্তা সূত্রও নিহতের সংখ্যা নিশ্চিত করেছে।

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, অন্তত ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নৌকার অন্য যাত্রীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন সেনেগালের প্রেসিডেন্ট বাসিরু দিয়োমায়ে ফায়ে। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বলেন, সম্ভাব্য জীবিতদের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, এর একদিন আগেই মঙ্গলবার সেনেগালের থিয়েস অঞ্চলে একটি নৌকা থেকে ১২৩ জন অভিবাসীকে আটক করে পুলিশ।

এসআর

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো