হোম > বিশ্ব

যুক্তরাজ্যে শিশু-কিশোরদের জন্য নিষিদ্ধ হচ্ছে এনার্জি ড্রিংক

আতিকুর রহমান নগরী

ছবি: বিবিসি

১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের কাছে এনার্জি ড্রিং বিক্রি নিষিদ্ধ করতে নতুন আইন প্রণয়নের পরিকল্পনা করছে যুক্তরাজ্য সরকার। এরফলে দোকান, রেস্তোরাঁ, ক্যাফে, ভেন্ডিং মেশিন এবং অনলাইন থেকে শিশু-কিশোররা রেড বুল, মনস্টার এবং প্রাইমের মতো এনার্জি ড্রিংক কিনতে পারবে না। খবর বিবিসির।

কিছু জনপ্রিয় পানীয়তে দুই কাপ কফির চেয়েও বেশি ক্যাফেইন থাকে। তবে কম ক্যাফেইনযুক্ত কোমল পানীয়, যেমন ডায়েট কোক এবং চা ও কফি এই আইনের আওতায় থাকবে না।

ধারণা করা হয়, যুক্তরাজ্যে প্রতি সপ্তাহে প্রায় এক-তৃতীয়াংশ শিশু এ ধরনের পানীয় পান করে। যদিও বেশিরভাগ সুপারমার্কেট এরইমধ্যে অল্প বয়সীদের কাছে এনার্জি ড্রিংক বিক্রিতে স্বেচ্ছায় নিষেধাজ্ঞা জারি করেছে।

স্বাস্থ্য ও সমাজসেবা বিষয়ক মন্ত্রী ওয়েস স্ট্রিটিং বলেন, অভিভাবক ও শিক্ষকদের উদ্বেগের বিষয়টি বিবেচনায় নিয়েই সরকার এ উদ্যোগ নিচ্ছে। তরুণদের স্বাস্থ্য সুরক্ষাই এর মূল লক্ষ্য।

বিষয়টি নিয়ে বিশেষজ্ঞ, সাধারণ মানুষ, খুচরা বিক্রেতা ও উৎপাদকদের কাছ থেকে ১২ সপ্তাহ ধরে মতামত নেওয়া হবে।

টিভি শেফ জেমি অলিভার দীর্ঘদিন ধরেই এনার্জি ড্রিংকের ক্ষতিকর প্রভাব নিয়ে সতর্ক করে আসছেন। তার অভিযোগ, অনেক শিশু নাশতায় এনার্জি ড্রিংক খেয়ে স্কুলে আসে, তারপর সারাদিন অস্থির থাকে।

অতিরিক্ত ক্যাফেইন গ্রহণে মাথাব্যথা ও ঘুমের সমস্যা হতে পারে। অত্যধিক ক্যাফেইন দ্রুত হৃদস্পন্দন, অস্বাভাবিক হৃদস্পন্দন এবং খিঁচুনির কারণ হতে পারে। বিরল হলেও অতিরিক্ত ক্যাফেইনের কারণে মৃত্যুর ঘটনাও ঘটেছে।

প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক সর্বোচ্চ ৪০০ মিলিগ্রাম ক্যাফেইন নিরাপদ ধরা হয়, যা প্রায় চার কাপ ইনস্ট্যান্ট কফি বা পাঁচ কাপ চায়ের সমান।

আরএ

ভারতের পাঞ্জাব রাজ্য ও কৃষক ইউনিয়নের ইরানের সঙ্গে সংহতি প্রকাশ

বৈশ্বিক তেলের বাজার নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে প্রয়োজনে পাহারা দেবে যুক্তরাষ্ট্র

ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা

হিজবুল্লাহর রকেট ও ইরানের ক্লাস্টার বোমার শিকার ইসরাইল

ইরানের খারগ দ্বীপে হামলা: তেলের দাম আরো বাড়ার আশঙ্কা

খারগ দ্বীপে হামলার প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি ইরানের

ইরানের খারগ দ্বীপে শক্তিশালী বোমা হামলার দাবি ট্রাম্পের

ট্রাম্পের আসন্ন বিপদ ‘এপস্টেইন ফাইল’

ইরানি হামলায় সৌদি আরবে ৫ মার্কিন সামরিক বিমান ক্ষতিগ্রস্ত