হোম > বিশ্ব

গাজায় গণহত্যা বন্ধে সকল প্রচেষ্টাকে তুরস্ক সমর্থন করে: এরদোয়ান

আতিকুর রহমান নগরী

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, গাজায় ইসরাইলি আগ্রাসন ও গণহত্যা বন্ধের যেকোনো উদ্যোগে তুরস্ক পূর্ণ সমর্থন জানায়। তিনি বলেন, “দুই বছর ধরে গাজায় চলমান হত্যাযজ্ঞ বন্ধে যে কোনো প্রকল্প বা চুক্তিকে আমরা দৃঢ়ভাবে সমর্থন করি।”

শনিবার তুরস্কভিত্তিক গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গতকাল কৃষ্ণ সাগর তীরবর্তী শহর রাইজে এক ভাষণে এরদোয়ান বলেন, “গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রক্রিয়ায় তুরস্ক নীতিগত ও ন্যায্য অবস্থান প্রদর্শন করেছে।”

তুর্কি প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন যে ইসরাইল ও হামাসের মধ্যে সম্ভাব্য নতুন যুদ্ধবিরতি গাজা ও অন্যান্য ফিলিস্তিনি অঞ্চলে স্থায়ী শান্তি, প্রশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সহায়ক হবে।

তিনি আরও বলেন, “ফিলিস্তিনি ভাইবোনেরা, বিশেষ করে হামাস, শান্তির জন্য প্রস্তুত বলে ইতোমধ্যেই প্রমাণ করেছে।”

এরদোয়ান ইসরাইলি সরকারকে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, “এখন ইসরাইলকে তার প্রতিশ্রুতিতে অবিচল থাকতে হবে এবং অঞ্চল ও এর জনগণের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ আগ্রাসী নীতিমালা পরিত্যাগ করতে হবে।”

তুর্কি প্রেসিডেন্ট আরও জোর দিয়ে বলেন, তুরস্ক গাজা ও ফিলিস্তিনি জনগণের মানবিক সহায়তা, শান্তি ও স্বাধীনতার সংগ্রামে পাশে থাকবে এবং আন্তর্জাতিক অঙ্গনে ন্যায়ভিত্তিক সমাধানের পক্ষে অবস্থান বজায় রাখবে।

ইসরাইলের কাছে জরুরি ভিত্তিতে অস্ত্র বিক্রি অনুমোদন যুক্তরাষ্ট্রের

সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তানি সেনাপ্রধানের বৈঠক, কী কথা হলো

ইরানে এযাবৎকালের বৃহত্তম বোমাবর্ষণ হবে আজ: মার্কিন অর্থমন্ত্রী

তেলক্ষেত্র ও বিমানঘাঁটিতে হামলা ঠেকানোর দাবি সৌদির

ইসরাইলে ইরানের নতুন দফা ক্ষেপণাস্ত্র হামলা

তেহরানে বিমানবন্দরে বড় হামলা, উড়োজাহাজে আগুন

ইসরাইলে টানা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান, লক্ষ্য প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করা

যুক্তরাষ্ট্র–ইসরাইলের হামলা নিয়ে জাতিসংঘের ভূমিকার সমালোচনা ইরানের

নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ

হরমুজ প্রণালী বন্ধের পরিকল্পনা নেই: ইরান