হোম > বিশ্ব

হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, চারজনের মৃত্যু

আতিকুর রহমান নগরী

হংকংয়ের তাই পো শহরের একাধিক আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একজন উদ্ধারকর্মীসহ অন্তত চারজন নিহত হয়েছেন।

এক বিবৃতিতে হংকংয়ের সরকার জানিয়েছে, স্থানীয় সময় বেলা পৌনে তিনটার দিকে ওয়াং ফুক কোর্টের একাধিক বহুতল ভবনে অগ্নিকাণ্ড হয়।

এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

ওই ঘটনার একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে ভবনগুলো থেকে আগুনের লেলিহান শিখা এবং ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে। এবং ভবনগুলোতে অনেকে আটকা পড়েছেন বলে জানা যাচ্ছে।

আগুন নিয়ন্ত্রণ ও আটকেপড়া মানুষদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন দেশটির ফায়ার সার্ভিসের কর্মীরা।

ইরানে আগ্রাসনের মধ্যেই ফিলিস্তিনিদের ওপর চলছে ইসরাইলি নিপীড়ন

ইসরাইলের কাছে জরুরি ভিত্তিতে অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তানি সেনাপ্রধানের বৈঠক, কী কথা হলো

ইরানে এযাবৎকালের বৃহত্তম বোমাবর্ষণ হবে আজ: মার্কিন অর্থমন্ত্রী

তেলক্ষেত্র ও বিমানঘাঁটিতে হামলা ঠেকানোর দাবি সৌদির

ইসরাইলে ইরানের নতুন দফা ক্ষেপণাস্ত্র হামলা

তেহরানে বিমানবন্দরে বড় হামলা, উড়োজাহাজে আগুন

ইসরাইলে টানা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান, লক্ষ্য প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করা

যুক্তরাষ্ট্র–ইসরাইলের হামলা নিয়ে জাতিসংঘের ভূমিকার সমালোচনা ইরানের

নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ