হোম > বিশ্ব

উবার চালকের সিটে বসছে সৌদি নারীরা

আতিকুর রহমান নগরী

উবার চালকের সিটে বসছে সৌদি আরবের নারী চালকরা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সৌদি আরবে নারী চালকদের জন্য নতুন সেবা আনছে উবার। আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাদের নতুন এ কার্যক্রম সৌদিতে শুরু হবে। তবে এই নারী চালকদের সেবা শুধুমাত্র নারীরা নিতে পারবেন।

সোমবার সৌদির রিয়াদে নারীদের জন্য একটি বিশেষ ইভেন্টের আয়োজন করে উবার। সেখান থেকেই আসে এ ঘোষণা।

২০১৮ সালে সৌদির সরকার নারীদের গাড়ি চালানোর অনুমতি দেয়। ওই সিদ্ধান্তের সাত বছর পর দেশটিতে নারী চালকদের ব্যবসা শুরু করতে যাচ্ছে উবার। ধীরে ধীরে দেশটির সব বড় শহরে এ সেবা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

২০১০ সালে উবার প্রতিষ্ঠিত হয়। যা পরবর্তীতে বিশ্বব্যাপী বিস্তৃত হয়। প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত ৫৮ বিলিয়ন যাত্রা সম্পন্ন করেছে। ইরাক এবং ইরানে আগে থেকেই নারী চালক সেবা চালু আছে উবারের। পুরুষ সঙ্গী ছাড়া যারা চলাচল করেন তাদের মধ্যে সেবাটি অনেক জনপ্রিয়। এখন সৌদিতেও এটি চালু হতে যাচ্ছে।

পদত্যাগ করলেন কলকাতার মুসলিম মেয়র ফিরহাদ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় অর্ধ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

বিজেপিতে টানাপোড়েন তুঙ্গে, দল ছাড়লেন প্রভাবশালী নেতা অন্নামালাই

ইরান যুদ্ধ: মুসলিমপ্রধান আজারবাইজানে গোপন সেনা ঘাঁটি ছিল ইসরাইলের

‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি

ক্রমাগত একঘরে হয়ে পড়ছে ইসরাইল

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পিপাসায় ৪৯ জনের মৃত্যু

আল-আকসা মসজিদে ইহুদিদের অনুপ্রবেশের নিন্দা আমিরাতের

চাইলেই ইরানের ইউরেনিয়াম দখল করতে পারি: ট্রাম্প

হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের