হোম > বিশ্ব

অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান মার্কিন সিনেটরের

আমার দেশ অনলাইন

ছবি: আল জাজিরা

অবিলম্বে ইরান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর থেকে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়েছে। তার মতে, জ্বালানির ক্রমবর্ধমান মূল্য মার্কিন পরিবারগুলোর ওপর চাপ সৃষ্টি করছে।

সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে গ্যাসের দাম গ্যালনপ্রতি ২ দশমিক ৯৮ ডলার থেকে বেড়ে ৪ দশমিক ৫৫ ডলার হয়েছে। কর্মজীবী ​​পরিবারগুলোর পক্ষে এই খরচ বহন করা সম্ভব নয়।’

তিনি আরো বলেন, ‘একটি অসাংবিধানিক যুদ্ধে বিলিয়ন ডলার খরচ না করে আমাদের নিজ দেশের জনগণের প্রয়োজনে বিনিয়োগ করা উচিত। এই যুদ্ধ এখনই শেষ করতে হবে।’

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

তুরস্কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১, আহত ২৭

‘লড়াই সবে শুরু’—ভারতজুড়ে আন্দোলনের ডাক সিজেপির

মা-বাবাকে ধাক্কা দিয়ে ঘরে ঢোকে পুলিশ, করা হয় হেনস্তা: ধ্রুব রাঠী

ভারতের বুলেট ট্রেন প্রকল্পে বড় ধাক্কা

অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবি, নিহত ১০৯

ইসলামাবাদে রেড অ্যালার্ট, ১৪৪ ধারা জারি

১০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব, কোন দেশের কত জন

মোদিকে ‘কাপুরুষ’ ও ‘জুলুমবাজ’ বললেন ককরোচ প্রধান

দিল্লিতে নারী বিক্ষোভকারীদের ওপর হামলা, হিন্দু রক্ষা দলের ৪ জন গ্রেপ্তার

ভারতীয় উড়োজাহাজে আগুন, জরুরি অবতরণ