হোম > বিশ্ব

কিছু না করেই নোবেল পেয়েছেন ওবামা: ট্রাম্প

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

এই বছরে নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণার অপেক্ষায় বিশ্ববাসী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার স্পষ্ট করে বলেছেন, তিনি এই পুরষ্কার চান। আবারো সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে পুরনো প্রতিদ্বন্দ্বিতাকে উসকে দিলেন তিনি। খবর দ্য ইকোনোমিক টাইমসের।

বৃহস্পতিবার হোয়াইট হাউজে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘ওবামা কিছুই না করে পুরষ্কার পেয়েছেন। তারা ওবামাকে নোবেল শান্তি পুরস্কার দিয়েছে, আমাদের দেশকে ধ্বংস করা ছাড়া অন্য কিছুই না করার জন্য।’

একইসঙ্গে নিজের কাজ তুলে ধরে ট্রাম্প বলেন, ‘আমি ৮টি যুদ্ধ থামিয়েছি। আমি সত্যিকারের শান্তি স্থাপনের জন্য কাজ করেছি, অনেকের জীবন বাঁচিয়েছি। কিন্তু আমাকে কখনো স্বীকৃতি দেয়া হয়নি।’

২০০৯ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র কয়েক মাস পরই বারাক ওবামাকে নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়েছিল। সেই সিদ্ধান্ত নিয়ে তখন থেকেই বিতর্ক চলে আসছে, যা ট্রাম্প প্রায়ই নিজের রাজনৈতিক বক্তব্যে তুলে ধরেন।

আজ (শুক্রবার) অসলোতে নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হবে।

আরএ

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

মালদ্বীপে ভারতীয় সেনা থাকবে না, সাদা পোশাকেও নয়: মুইজ্জু

টানা বৃষ্টিতে চীনে বাঁধ ভেঙে বিপর্যয়, ধসে পড়েছে শতাধিক বাড়ি

ফিলিস্তিনিদের সমর্থন দেয়ায় ধর্মযাজকের বাড়িতে ব্রিটিশ পুলিশের অভিযান

ভারতে বিমানের টয়লেটে ‘বোমা রয়েছে’ চিরকুট, আতঙ্কে নামিয়ে নেওয়া হলো সব যাত্রী

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় ইইউর অবস্থান নিয়ে ধোঁয়াশা

সিজেপি সদস্যের বাবার ওপর হামলা, অভিযুক্তকে ছেড়ে দেওয়ায় পুলিশের বিরুদ্ধে প্রশ্ন

নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১৩১৮, নিখোঁজ ৫৬১৪