হোম > বিশ্ব

১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আহ্বান পাকিস্তানের

আতিকুর রহমান নগরী

ছবি: জিও নিউজ

১৯৬৭ সালের নির্ধারিত সীমান্ত অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। মঙ্গলবার সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি এ আহ্বান জানান। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

পোস্টে ফিলিস্তিনিদের প্রতি ইসলামাবাদের অটল সমর্থন পুনর্ব্যক্ত করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। মিশরে গাজা শান্তি সম্মেলন থেকে বিদায় নেয়ার পর দেয়া পোস্টে তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা, মর্যাদা এবং সমৃদ্ধি পাকিস্তানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

তিনি লেখেন, ১৯৬৭ সালের সীমান্ত এবং আল কুদস আল শরিফকে রাজধানী করে একটি শক্তিশালী এবং কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা পাকিস্তানের মধ্যপ্রাচ্য নীতির মূল ভিত্তি ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার প্রশংসা করে বলেন, ‘পাকিস্তানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার ছিল গাজায় গণহত্যা অবিলম্বে বন্ধ করা। গাজায় রক্তপাত বন্ধ করার যে প্রতিশ্রুতি প্রেসিডেন্ট ট্রাম্প দিয়েছিলেন, তিনি তা বাস্তবায়ন করেছেন।’

সোমবার মিশরে গাজা শান্তি শীর্ষ সম্মেলনে যুদ্ধ বন্ধে চুক্তি স্বাক্ষর হয়। এর মাধ্যমে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের দুই বছরের গণহত্যার অবসান ঘটে।

আরএ

সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নেতানিয়াহু বা বিরোধী জোট, রেকর্ড সংখ্যক আসন পাচ্ছে আরব দলগুলো

ভোটে হেরে যাওয়ার শঙ্কায় নেতানিয়াহু

কট্টর ফিলিস্তিনপন্থি লুলার কাছে নির্বাচনে হেরে যুক্তরাষ্ট্রে পালাচ্ছেন বলসোনারো

হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে: সর্বোচ্চ নেতা

আরব অধ্যুষিত এলাকায় ভোটার উপস্থিতি বেশি, উদ্বিগ্ন নেতানিয়াহু

হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির

মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে ইরানে মক্কা জোটের চার সিদ্ধান্ত

ভারতের জেল থেকে একসঙ্গে পালাল ১৭ বন্দি

‘ভারতের ৫০ কিলোমিটার ভেতরে ঢুকে গেছে চীনা সেনা’

সৌদির দুই শহরে হঠাৎ জরুরি সতর্কতা