হোম > বিশ্ব

নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় ৩০ জন নিহত

আমার দেশ অনলাইন

নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় বেনু রাজ্যে কয়েক দিনের ব্যবধানে সংঘটিত দুটি পৃথক সশস্ত্র হামলায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। দীর্ঘদিন ধরে আন্তঃসম্প্রদায়িক সহিংসতায় জর্জরিত এই অঞ্চলে সাম্প্রতিক হামলাগুলো নতুন করে ভয় ও অনিশ্চয়তা তৈরি করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

স্থানীয় সরকারি কর্মকর্তা ইবি অ্যান্ড্রু জানান, শুক্রবার বিকেলে বেনু রাজ্যের কোয়ান্দে এলাকার আনওয়াসে গ্রামের একটি বাজারে সশস্ত্র ডাকাতদের হামলায় অন্তত ১৩ জন ব্যবসায়ী নিহত হন। প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি বলেন, হামলাকারীরা বাজারে ঢুকে নির্বিচারে গুলি চালালে ব্যবসায়ী ও সাধারণ মানুষ প্রাণ বাঁচাতে ছুটোছুটি শুরু করেন। এ সময় বহু দোকান ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় এবং নিহতদের পরিবার নিখোঁজ স্বজনদের খোঁজে পড়ে।

এর কয়েক দিন আগে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পার্শ্ববর্তী মবাইকিয়র শহরের বাজারেও একই ধরনের হামলার ঘটনা ঘটে। ওই হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১৭ জন নিহত হন বলে স্থানীয় বাসিন্দা ও গণমাধ্যম সূত্রে জানা গেছে।

সাম্প্রতিক মাসগুলোতে বেনু রাজ্যে সহিংসতার মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মূলত মুসলিম ফুলানি পশুপালক ও সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান কৃষকদের মধ্যে জমি ও প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ নিয়ে চলমান বিরোধ থেকেই এসব সংঘাতের সূত্রপাত হচ্ছে।

যদিও ঘটনাগুলোকে প্রায়ই সাম্প্রদায়িক সহিংসতা হিসেবে বর্ণনা করা হয়, বিশ্লেষকদের মতে জলবায়ু পরিবর্তনের কারণে জমির সংকট, অবৈধ অস্ত্রের সহজলভ্যতা এবং সহিংসতা দমনে নাইজেরীয় সরকারের কার্যকর ও দীর্ঘমেয়াদি উদ্যোগের অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

এসআর

মার্কিন নিষেধাজ্ঞা নতুন কিছু নয়, ট্রাম্পের হুমকি নিয়ে আরাগচির কটাক্ষ

যুক্তরাষ্ট্রের নিরাপত্তার আশ্বাসের পরও হরমুজ প্রণালিতে নৌযান চলাচল স্থবির

সিঙ্গাপুরে প্রতিটি শিশুকে ৭০ হাজার ডলার সহায়তা দেবে সরকার

গঙ্গার পানি বাড়ায় ফারাক্কার সব গেট খুলে দিতে বললেন বিহারের মুখ্যমন্ত্রী

বৈঠকে বসছেন ইউক্রেনের গুরুত্বপূর্ণ ইউরোপীয় মিত্ররা

ইরান–সৌদির জন্য যৌথ নিরাপত্তা পরিষদ গঠনের প্রস্তাব ইরাকের

বিদেশ ভ্রমণে পরিচয় গোপন করেন অধিকাংশ ইসরাইলি নাগরিক

ইমরান খানের চিকিৎসা নিশ্চিতের আহ্বান সাবেক ক্রিকেট অধিনায়কদের

পশ্চিম তীরে ‘ই–ওয়ান’ প্রকল্প বন্ধের আহ্বান ইইউর

যুক্তরাষ্ট্রে রেনো শহরের কাছে দাবানল, নিরাপদ স্থানে ৪০ সহস্রাধিক মানুষ