হোম > বিশ্ব

মেক্সিকোর সংসদে আইনপ্রণেতাদের হাতাহাতি

আতিকুর রহমান নগরী

মেক্সিকোর কংগ্রেসের অধিবেশনকক্ষে আইনপ্রণেতাদের মধ্যে তীব্র বিশৃঙ্খলা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একাধিক নারী সংসদ সদস্য একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি ও মারামারিতে জড়িয়ে পড়ছেন।

কক্ষের ভেতরে ধারণ করা ভিডিও ফুটেজে ডানপন্থী বিরোধী দল ন্যাশনাল অ্যাকশন পার্টি (পিএএন) এবং ক্ষমতাসীন বামঘেঁষা মোরেনা পার্টির নারী আইনপ্রণেতাদের মধ্যে সংঘর্ষের দৃশ্য ধরা পড়ে। জানা যায়, পিএএনের সদস্যরা অধিবেশনকক্ষের পোডিয়াম ছাড়তে অস্বীকৃতি জানালে উত্তেজনার সূত্রপাত হয়। এ সময় মোরেনা দলের আইনপ্রণেতারা তাদের জোরপূর্বক সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি সহিংসতায় রূপ নেয়।

ভিডিওতে দেখা যায়, এক নারী আইনপ্রণেতা অপর একজনের হাত ধরে টান দিলে পাল্টা প্রতিক্রিয়ায় কনুই দিয়ে আঘাত করা হয়। এর পরপরই চুল টানাসহ একাধিক আক্রমণাত্মক ঘটনার মাধ্যমে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে একজন পুরুষ আইনপ্রণেতা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও আরও কয়েকজন সদস্য পোডিয়ামের দিকে ছুটে এলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। অন্য সংসদ সদস্যরা এই নজিরবিহীন হট্টগোল মোবাইল ফোনে ধারণ করেন।

ফক্স নিউজের খবরে বলা হয়েছে, প্রস্তাবিত একটি আইনের প্রতিবাদে পিএএনের আইনপ্রণেতারা পোডিয়াম দখল করলে এ বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরবর্তীতে উভয় পক্ষের মধ্যে চিৎকার-চেঁচামেচির এক পর্যায়ে অধিবেশনকক্ষেই হাতাহাতি শুরু হয়।

ঘটনার পর সহিংসতার জন্য একে অপরকে দায়ী করে উভয় দলই নিন্দা জানিয়েছে। পিএএনের মুখপাত্র আন্দ্রেস আতায়দে দাবি করেন, তার দল শান্তিপূর্ণভাবে পোডিয়ামে অবস্থান করছিল এবং কাউকে স্পর্শ করেনি। তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীন দল ও তাদের মিত্ররা বলপ্রয়োগ করে পোডিয়াম দখলের চেষ্টা করেছে।

অন্যদিকে, মোরেনা দলের মুখপাত্র পাওলো গার্সিয়া বলেন, পিএএন আলোচনা এড়িয়ে সংঘাতের পথ বেছে নিয়েছে। তার ভাষায়, “উদ্বেগজনক বিষয় হলো, বিরোধী দল যুক্তির পরিবর্তে বারবার সহিংস আচরণে জড়াচ্ছে।”

এসআর

পশ্চিম তীরে সহিংসতা বন্ধে ইসরায়েলের ওপর চাপ দেওয়ার আহ্বান মার্কিন ডেমোক্র্যাটদের

নিরাপত্তার অজুহাতে মোদির বাসভবনের পাশ থেকে ৭০০ পরিবারকে সরে যাওয়ার নির্দেশ

যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে সামরিক শক্তি বৃদ্ধি করছে ইরান

ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী শতভাগ প্রস্তুত: কমান্ডার

পশ্চিমবঙ্গের এক হাসপাতালে একদিনে ১০ নবজাতকের মৃত্যু

নেপালে ১০৫ ভারতীয় নিখোঁজ

ইরান যুদ্ধের ধাক্কায় দুবাই বিমানবন্দরে যাত্রী কমেছে ৩১ শতাংশ

নিউইয়র্কে মোহন ভগবতের অনুষ্ঠান চাই না : জোহরান মামদানি

চীনমুখী হচ্ছে মালয়েশিয়া

ইসরাইলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করবেন ট্রাম্প