হোম > বিশ্ব

কঙ্গোতে ভয়াবহ হামলায় নিহত অন্তত ৪৩

আমার দেশ অনলাইন

ছবি: আল জাজিরা

আফ্রিকার দেশ কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলে আইএসআইএলের (আইএসআইএস) সঙ্গে যুক্ত একটি বিদ্রোহী গোষ্ঠীর হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছে। আঞ্চলিক সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জুলস শিকুদি নগোঙ্গো বৃহস্পতিবার এ কথা জানান।

তিনি বলেন, ইতুরি প্রদেশের মাম্বাসা অঞ্চলের বাফওয়াকোয়াতে হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছে। এ ছাড়া পুড়িয়ে দেওয়া হয়েছে ৪৪টি বাড়ি।

কর্তৃপক্ষ এই হামলার জন্য ‘অ্যালাইড ডেমোক্র্যাটিক ফোর্সেস’ (এডিএফ) গোষ্ঠীকে দায়ী করেছে। উগান্ডার সাবেক বিদ্রোহীদের নেতৃত্বে গঠিত এই গোষ্ঠী আইএসআইএলের প্রতি আনুগত্য ঘোষণা করেছে।

এদিকে পূর্বাঞ্চলে একাধিক বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে লড়াই করতে গিয়ে কঙ্গোর সেনাবাহিনী এডিএফকে দমনে হিমশিম খাচ্ছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য রুয়ান্ডা সমর্থিত এম২৩, যারা গত বছর পূর্বাঞ্চলের বৃহত্তম শহর গোমাসহ বেশ কয়েকটি বড় শহর দখল করে নিয়েছিল।

মাম্বাসার প্রশাসনিক কর্মকর্তা বাপতিস্তে মুনিয়াপান্ডি রয়টার্সকে জানান, এখনো তল্লাশি অভিযান চলছে এবং মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

স্থানীয় এক নেতা ক্রিশ্চিয়ান আলিমাসি জানান, হামলায় বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে। কিছু মানুষকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে, আবার কেউ নিজের ঘরেই আগুনে পুড়ে মারা গেছে। এছাড়া দুজনকে অপহরণ করা হয়েছে।

সূত্র: আলজাজিরা

মধ্যবর্তী নির্বাচনের পর জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন ট্রাম্প

ইরানের হুমকির পর ক্রিট দ্বীপে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরাল গ্রিস

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের প্রাণহানি

বিশ্ববাজারে কমল তেলের দাম

গাজায় বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরাইলি হামলা, দুই ভাই নিহত

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নেই চীন-রাশিয়া

ইরানকে চাপে ফেলতে মিত্রদের ওপর নির্ভর করছে যুক্তরাষ্ট্র

ইরানের সব অর্থনৈতিক পথ বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র

ইরাকে মিলিশিয়াদের অস্ত্র নিয়ন্ত্রণে নিচ্ছে সরকার

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ