হোম > বিশ্ব

ভেনেজুয়েলায় ১১৬ রাজনৈতিক বন্দির মুক্তি

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ভেনেজুয়েলা সরকার জানিয়েছে, গত সপ্তাহে ঘোষিত সিদ্ধান্তের পর থেকে দেশটিতে ১১৬ জন রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। তারা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর শাসনামলে আটক হয়েছিলেন বলে দাবি করা হয়েছে।

কারাকাস থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, কারা পরিষেবা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে—সাংবিধানিক শৃঙ্খলা ব্যাহত করা এবং জাতির স্থিতিশীলতা ক্ষুণ্ন করার অভিযোগে যারা স্বাধীনতা থেকে বঞ্চিত ছিলেন, এই কারামুক্তির উদ্যোগে তারা উপকৃত হয়েছেন।

এদিকে বিবৃতিতে মুক্তিপ্রাপ্তদের সংখ্যা ১১৬ জন বলা হলেও বিরোধী দল ও মানবাধিকার সংগঠনগুলোর দাবি, প্রকৃত সংখ্যা এর চেয়ে কম।

প্রসঙ্গত, মার্কিন বাহিনী কারাকাসে অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার স্ত্রীসহ আটক করে নিউইয়র্কে নিয়ে যায়। সেখানে একটি ফেডারেল আদালতে তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র সংক্রান্ত মামলার বিচার চলছে বলে জানানো হয়েছে।

এসআর

ইরানের নতুন সর্বোচ্চ নেতার এক্স হ্যান্ডেলে প্রথম পোস্ট

ইরান যেন ক্ষমা চায়, সেই দাবি করেছে থাইল্যান্ড

ইরানের পক্ষে লড়বে আরও দুই দেশের বাহিনী

বিশ্ববাজারে তেলের দাম বাড়লে যুক্তরাষ্ট্র ‘প্রচুর অর্থ উপার্জন’ করে: ট্রাম্প

ইরান প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বে বিশ্বাসী, তবে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চলবে

সামরিক বাহিনীকে ধন্যবাদ জানালেন মোজতবা খামেনি

হত্যার প্রতিশোধ নেবে ইরান: মুজতাবা খামেনি

প্রথম ভাষণে যা বললেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা

প্রথম ভাষণে যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিলেন মোজতবা খামেনি

ইরানে বাস্তুচ্যুত ৩২ লাখ মানুষ: জাতিসংঘ