হোম > বিশ্ব

এক বছরে লক্ষাধিক ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার পর থেকে লক্ষাধিক ভিসা বাতিল করা হয়েছে। স্থানীয় সময় সোমবার (১২ জানুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, বাতিল হওয়া ভিসার মধ্যে প্রায় ৮ হাজার স্টুডেন্ট ভিসা এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে আইন প্রয়োগকারী সংস্থার নজরে আসা ২ হাজার ৫০০টি বিশেষায়িত ভিসা অন্তর্ভুক্ত। তাদের উদ্দেশ্য হলো যুক্তরাষ্ট্রকে নিরাপদ রাখা এবং অপরাধীদের দেশ থেকে বিতাড়িত করা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমুখপাত্র টমি পিগোট বলেন, ভিসা বাতিলের ক্ষেত্রে চারটি বিষয় সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে: ভিসার মেয়াদ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রে অবস্থান, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, সহিংসতা এবং চুরি। ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে ভিসা বাতিলের সংখ্যা ১৫০ শতাংশ বেড়েছে।

ট্রাম্প প্রশাসন অভিবাসী নীতি কঠোর করার পাশাপাশি নতুন ভিসা প্রদানেও ব্যাপক সীমাবদ্ধতা আরোপ করেছে। এর মাধ্যমে তারা এক বছরে অভিবাসীদের ওপর নজরদারি ও কড়াকড়ি আরও জোরদার করেছে।

সূত্র: আল জাজিরা

যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে চীন

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

আসিয়ান শীর্ষ সম্মেলনে কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে

ট্রাম্প-পুতিন-শির বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে কী বার্তা দেবে

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ