হোম > বিশ্ব

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ১৭ কৃষক নিহত

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ১৭ জন কৃষক নিহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। মুক্তিপণের জন্য অপহরণ এবং গবাদি পশু চুরি করতে উত্তর ও মধ্য নাইজেরিয়া মাঝেমধ্যেই হামলা চালায় বন্দুকধারী দস্যুরা।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার জামফারা রাজ্যের মারাদুন জেলার প্রত্যন্ত গোরোন নামায়ে গ্রামে মোটরসাইকেলে করে আসা দস্যুরা পর্যটকের ছদ্মবেশে কৃষকদের ওপর গুলি চালায়। সে সময় কৃষকেরা তাদের জমিতে কাজ করছিলেন। এতে ১৭ জন নিহত এবং আরো পাঁচজন আহত হন।

মারাদুন জেলার রাজনৈতিক প্রশাসক সানুসি দোসারা বলেন, ‘আজ সকালে আমি গোরোন নামায়ে ১৭ জনকে হত্যার খবর পেয়েছি।’

স্থানীয় বাসিন্দা মনসির মুহাম্মদ বলেন, হামলাকারীরা আগন্তুকের ছদ্মবেশে এসেছিল এবং তাদের অস্ত্র লুকিয়ে রেখেছিল।

আরেকজন বাসিন্দা নুরা মুসার মতে, কয়েক সপ্তাহ আগে ডাকাতদের দল গ্রামে হামলা চালালে গ্রামরক্ষীদের হাতে ১৩ জন দস্যু নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এই হামলাটি হতে পারে।

সূত্র: এএফপি

আরএ

যন্তর মন্তরে যাওয়ার পথে কেজরিওয়াল আটক

গাজায় যুদ্ধবিরতির এক বছর, বেশির ভাগ প্রতিশ্রুতিই অপূর্ণ

বিক্ষোভ কর্মসূচি থেকে নেহা বোরা আটক

দিল্লি পুলিশের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক

ব্যারিকেড সরিয়ে এগোচ্ছে মিছিল, থমথমে দিল্লি

সিজেপির শীর্ষ নেতারা আটক, দিল্লি আন্দোলনের নেতৃত্ব গেল দ্বিতীয় সারিতে

‘বাবরি মসজিদ’ নির্মাণ শেষ করে ভারত ছেড়ে যাওয়ার ঘোষণা হুমায়ুন কবীরের

বিক্ষোভে যাওয়ার পথে আটক মহাত্মা গান্ধীর প্রপৌত্র

ককরোচ পার্টির শীর্ষ নেতাদের কোথায় রেখেছে পুলিশ, যা জানা গেল

আটকের সময় ককরোচ-প্রধানের স্লোগান—ইনকিলাব জিন্দাবাদ