হোম > বিশ্ব

ফিলিপাইনে ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

আমার দেশ অনলাইন

ছবি: সিএনএন

ফিলিপাইনের পশ্চিমাঞ্চলীয় পালাওয়ান দ্বীপের কাছে একটি ফেরিতে আগুন লাগার ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ৮০ জনের বেশি। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে ফিলিপাইনের কোস্ট গার্ড (পিসিজি)।

কোস্ট গার্ড জানায়, পালাওয়ানের কোরন উপকূলের জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন ছড়িয়ে পড়ার পর বুধবার রাতে ৪৩ জনকে জীবিত উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড প্রকাশিত ভিডিও ফুটেজে ফেরিটির বিভিন্ন অংশ আগুনে পুড়ে যেতে এবং উদ্ধারকারীদের লাশ বডি ব্যাগে রাখতে দেখা গেছে।

কোস্ট গার্ডের মুখপাত্র কমোডর নোমি কায়াবায়াব ডি-জেড-এক্স-এল রেডিওকে বলেন, জাহাজটির যাত্রী তালিকায় ১১৭ জন যাত্রী এবং ১৭ জন ক্রু সদস্যের নাম ছিল।

উদ্ধার হওয়া ব্যক্তি ও নিহতের সংখ্যা বিবেচনায় ৮০ জনের বেশি মানুষের কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে উদ্ধার অভিযান চলমান থাকায় এ সংখ্যা পরিবর্তিত হতে পারে বলে জানিয়েছেন কায়াবায়াব।

ফেরিটি ম্যানিলার বাসেকো এলাকা থেকে ছেড়ে কোরনের উদ্দেশে যাচ্ছিল। আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে।

সূত্র: রয়টার্স

আরএ

ইসরাইলের ওপর কতটা প্রভাব ফেলবে রোহিঙ্গা গণহত্যার রায়

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার

যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে চীন

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

আসিয়ান শীর্ষ সম্মেলনে কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে

ট্রাম্প-পুতিন-শির বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে কী বার্তা দেবে

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর