হোম > বিশ্ব

ফিলিপাইনে ৬ মাত্রার ভূমিকম্পের আঘাত

আতিকুর রহমান নগরী

ফিলিপাইনে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার সকাল ৭টার দিকে দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের কারাগা অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

শক্তিশালী ভূমিকম্পের ফলে সুরিগাও দেল নর্তে এবং আশেপাশের প্রদেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে।

প্রাদেশিক উদ্ধারকর্মী রালফ ক্যাডালেনা এএফপিকে বলেন, ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ফিভোল্কস জানিয়েছে, ভূমিকম্পটি লুনা শহরের ১৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে স্থানীয় সময় সকাল ৭টা ৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের কোরণে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

উল্লেখ্য, কিছুদিন আগেই মিন্দানাও দ্বীপের পূর্ব অংশে ৭ দশমিক ৪ মাত্রার এবং ৬ দশমিক ৭ মাত্রার দু’টি ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পে কমপক্ষে ৮ জন নিহত হন।

সরকারি তথ্য অনুযায়ী, কয়েকদিন আগে ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় সেবু প্রদেশে ৬.৯ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ৭৬ জন নিহত হন এবং ৭২ হাজার বাড়ি-ঘর ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’-এ অবস্থিত ফিলিপাইনে ভূমিকম্প প্রায় নিত্যদিনের ঘটনা। এটি জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা জুড়ে বিস্তৃত তীব্র ভূমিকম্পের একটি চাপ।

আরএ

গাজায় যা ঘটছে, তা ভয়াবহ: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ভারি বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ভেতরে পানি, ফ্লাইট চলাচল ব্যাহত

ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন কুশনার উইটকফকে

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন

শান্তিচুক্তির পরও থামেনি টাইগ্রের লড়াই, পুরোনো শত্রুদের নতুন জোট

শত্রুপক্ষের ৩৭০ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি ইরানের

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু