হোম > বিশ্ব

গাজা স্থিতিশীলতা বাহিনীতে সেনা পাঠাচ্ছে যে ৫ দেশ

আমার দেশ অনলাইন

নবগঠিত গাজা আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে (আইএসএফ) পাঁচটি দেশ সেনা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংটনে শান্তি বোর্ডের উদ্বোধনী সভায় আইএসএফের কমান্ডার মেজর জেনারেল জ্যাসপার জেফার্স জানান, ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া সেনা পাঠাবে। উপত্যকা সুরক্ষিত করা ও স্থায়ী শান্তির ভিত্তি স্থাপনের লক্ষ্যে এই বাহিনী গঠন করা হয়েছে।

মিশর ও জর্ডান সেনা পাঠানোর পরিবর্তে ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেবে।

জেফার্স আরো জানান, বাহিনীর ডেপুটি কমান্ডারের দায়িত্ব পালন করবে ইন্দোনেশিয়া। তিনি বলেন, ‘এই পদক্ষেপের মাধ্যমে আমরা গাজার সমৃদ্ধি ও স্থায়ী শান্তির জন্য প্রয়োজনীয় নিরাপত্তা দিতে সহায়তা করব।’

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো জাকার্তার প্রতিশ্রুতির ওপর জোর দিয়ে বলেন, স্থিতিশীলতা বাহিনীতে ৮ হাজার বা তারও বেশি সেনা পাঠাবে তার দেশ। চ্যালেঞ্জ থাকলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে প্রকৃত শান্তির এই লক্ষ্য অর্জিত হবে বলে আশা জানান তিনি।

এদিকে, বোর্ডের প্রথম বৈঠকে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা পুনর্গঠন তহবিলে ৭ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ৯টি সদস্য দেশ। বৃহস্পতিবার বোর্ডের সভায় মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘বোর্ড অব পিসে’ ১০ বিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র, যদিও তিনি এই অর্থ কী কাজে ব্যবহার করা হবে তা নির্দিষ্ট করে বলেননি।

আরএ

আইআরজিসি গোয়েন্দা প্রধানের মৃত্যুতে ইরানের সর্বোচ্চ নেতার বার্তা

মার্কিন যুদ্ধবিমানের সঙ্গে লড়াইয়ে ইরানের ৪ সেনা নিহত

মারা যায়নি সেই ১৯৩ বছর বয়সী কচ্ছপটি!

দ্বিতীয় পাইলটের তথ্য ফাঁসকারীকে খুঁজছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইরানে মার্কিন দ্বিতীয় পাইলটকে উদ্ধারে কয়টি বিমান অংশ নিয়েছিল জানালেন ট্রাম্প

ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার সম্ভাবনা বাড়ছে

ইরান প্রসঙ্গে হোয়াইট হাউসে যা যা বললেন ট্রাম্প

ট্রাম্পের ‘সব উড়িয়ে দেব’ হুমকির পর রাতভর শান্তি প্রচেষ্টায় মরিয়া ভ্যান্স

ইরানের কুদস ফোর্সের শীর্ষ নেতাকে হত্যার দাবি ইসরাইলের

লেবাননে ভুল লক্ষ্যবস্তুতে ইসরাইলের হামলা, বিরোধী নেতা ও স্ত্রী নিহত