হোম > বিশ্ব

এক সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে চুক্তি হতে পারে: ট্রাম্প

আমার দেশ অনলাইন

ইরানের সঙ্গে এক সপ্তাহের মধ্যেই একটি চুক্তি হতে পারে বলে আশা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ফক্স নিউজের সাংবাদিক ব্রেট বায়ার এক লাইভ অনুষ্ঠানে এ তথ্য জানান।

বায়ার বলেন, ‘কিছুক্ষণ আগে প্রেসিডেন্টের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। তিনি এই চুক্তি, এই সমঝোতা স্মারকটি নিয়ে আশাবাদী। তিনি মনে করেন এটি ফলপ্রসূ হবে।’

তবে ট্রাম্প বিষয়টিকে ‘সতর্ক আশাবাদ’ হিসেবে দেখছেন বলেও বায়ার উল্লেখ করেন।

তিনি বলেন, ‘আমি তার কাছে সময়সীমা সম্পর্কে জানতে চেয়েছিলাম, তিনি সবকিছু গুছিয়ে আনতে এক সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন।’

বায়ার আরো বলেন, ‘এ চুক্তির মূল শর্ত হিসেবে দুটি বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম বের করে আনা এবং হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত রাখা নিশ্চিত করা।’

ট্রাম্প হোয়াইট হাউসে বলেন, ইরান আলোচনা করতে এবং একটি চুক্তি করতে চায়।

সূত্র: মিডল ইস্ট মনিটর

আরএ

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় বসছে বাড়তি ফি, বিপর্যয়ে পড়বে ভারতীয়রা

শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল নিষিদ্ধ করলেন ম্যাক্রোঁ

মধ্যপ্রাচ্য সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান শি জিনপিংয়ের

সৌদি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

ইউরোপীয় দুই আইনপ্রণেতাকে দেশে ঢুকতে দিল না ইসরাইল

সিরিয়ার আসাদপন্থি ‘ব্যারেল বোমা মুফতি’ খ্যাত হাসুনের যাবজ্জীবন কারাদণ্ড

যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

২০ বছর আগে পদাবনতি, গ্রহের মর্যাদা আবার কি ফিরে পাবে প্লুটো

‘বিশ্বাসঘাতকতা’ করেছে বিজেপি সরকার, ফের রাস্তায় নামার ঘোষণা ককরোচদের

৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান