হোম > বিশ্ব

পশ্চিম তীর দখলে ইসরাইলে বিল পাস, ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিন্দা

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

পশ্চিম তীরে ইসরাইলের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার প্রাথমিক অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। এই পদক্ষেপ ফিলিস্তিনি ভূখণ্ডকে ইসরাইলের সঙ্গে সংযুক্ত করার সমতূল্য। ইসরাইলের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর আল জাজিরার।

ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই ভোটের নিন্দা জানিয়ে বলা হয়, ‘ফিলিস্তিনি ভূমি অধিগ্রহণে নেসেটের প্রচেষ্টাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করা হচ্ছে’।

এতে আরো বলা হয়, ‘জেরুজালেম ও গাজা উপত্যকাসহ পশ্চিম তীরের অধিকৃত ফিলিস্তিন একটি অখণ্ড ভূমি, এর ওপর ইসরাইলের কোনো সার্বভৌমত্ব নেই।’

মঙ্গলবার ১২০ আসনের পার্লামেন্টে প্রথম ধাপে বিলটির পক্ষে ২৫ টি আর বিপক্ষে পড়ে ২৪ টি ভোট। এটি আইন হিসেবে কার্যকর হতে আরো তিন ধাপের ভোটে অনুমোদন পেতে হবে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার দল লিকুদ পার্টি বিলটির বিরোধিতা করলেও কয়েকজন জোটসঙ্গী এবং বিরোধী এমপি এতে সমর্থন দেন।

আরএ

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ‘ছোটখাটো বিষয়’: ট্রাম্প

আরো এক হামাস কমান্ডারকে হত্যা করল ইসরাইল

খারগ দ্বীপে ইরানি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

গাজায় যা ঘটছে তা ভয়াবহ: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ভারি বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ভেতরে পানি, ফ্লাইট চলাচল ব্যাহত

ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন কুশনার উইটকফকে

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন

শান্তিচুক্তির পরও থামেনি টাইগ্রের লড়াই, পুরোনো শত্রুদের নতুন জোট

শত্রুপক্ষের ৩৭০ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি ইরানের

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান