হোম > বিশ্ব

বাংলাদেশ সীমান্ত নিয়ে ভারতের নতুন প্রকল্প

আমার দেশ অনলাইন

বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে ভারতের সীমান্তের প্রায় ৬০০০ কিলোমিটার এলাকায় নতুন পদক্ষেপ নিচ্ছে ভারতের মোদি সরকার। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, নতুন প্রকল্প অনুযায়ী সীমান্তে ড্রোন, রেডার ও নজরদারি ক্যামেরা বসানো হবে।

দিল্লিতে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আয়োজিত অনুষ্ঠানে অমিত শাহ জানান, আগামী এক বছরের মধ্যে এ প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে। তিনি জানান, বিএসএফকে এ-সংক্রান্ত যাবতীয় প্রযুক্তিগত সহায়তা দেবে সরকার। বাংলাদেশ সীমান্তের যে অঞ্চলগুলোতে এখনো কাঁটাতারের বেড়া দেওয়া হয়নি, সেখানে দ্রুত কাজ শেষ করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ ও ভারতের মোট প্রায় ৪০৯৬ কিলোমিটার সীমান্ত আছে। তার মধ্যে পশ্চিমবঙ্গেই সীমান্ত প্রায় ২২১৯ কিলোমিটার দীর্ঘ। এর মধ্যে প্রায় ১৬৫০ কিলোমিটারে কাঁটাতারের বেড়া আছে। বাকি ৫৬৯ কিলোমিটারে কোনো কাঁটাতার নেই।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

আরএ

মমতার ওপর ছুরি নিয়ে হামলার চেষ্টার অভিযোগ

হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্ক ফাটলের শঙ্কা

মোদির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী

রিয়াদের আকাশ থেকে তিন ড্রোন ভূপাতিত করল সৌদি

সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের পাশে থাকার অঙ্গীকার করলেন এরদোয়ান

আফগানিস্তানে বিবিসির এফএম রেডিও সম্প্রচার বন্ধ

বিরোধী দলের নেতাদের চায়ের আমন্ত্রণ রাহুল গান্ধীর

যুক্তরাষ্ট্রে আঘাত হানার ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল উত্তর কোরিয়া

ইরানি নেতাদের হত্যায় অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে গেছে, ট্রাম্পের স্বীকারোক্তি

প্রতিবাদের কণ্ঠরোধে নতুন কৌশল নিচ্ছে মোদি সরকার