হোম > বিশ্ব

আটকের আগে ট্রাম্পকে যে ‘চ্যালেঞ্জ’ দিয়েছিলেন মাদুরো

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ছবি সংগৃহীত।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে শনিবার গভীর রাতে মার্কিন বিশেষ বাহিনী গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের কয়েক মাস আগে, আগস্টে ৬৩ বছর বয়সী এই নেতা এক ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কাপুরুষ সম্বোধন করে ‘তাকে ধরে আনার চ্যালেঞ্জ’ জানিয়েছিলেন।

তিনি ট্রাম্পকে উদ্দেশ করে বলেছিলেন, ‘এসো, আমাকে ধরো। আমি তোমার জন্য মিরাফ্লোরেসে (ভেনেজুয়েলার প্রেসিডেন্ট প্রাসাদ) অপেক্ষা করব। দেরি কোরো না, কাপুরুষ।’

তবে কে জানত, এর মাত্র কয়েক মাসের মধ্যেই মাদুরোর এই আহ্বান নির্মম বাস্তবতায় রূপ নেবে। স্থানীয় সময় শনিবার গভীর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের একটি সুরক্ষিত অবস্থান থেকে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে যুক্তরাষ্ট্রের সেনারা আটক করে নিয়ে যান।

রোববার হোয়াইট হাউস সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ একটি ভিডিও প্রকাশ করে, মাদুরোকে বিদ্রূপ করা হয়েছে। ৬১ সেকেন্ডের ওই ভিডিওতে ট্রাম্পকে উদ্দেশ করে দেওয়া মাদুরোর আগস্টের বক্তব্যের ফাঁকে ফাঁকে কারাকাসে যুক্তরাষ্ট্রের বিশেষায়িত বাহিনী ‘ডেলটা ফোর্স’-এর অভিযানের খণ্ডচিত্র, পাশাপাশি আটক মাদুরো ও তাঁর স্ত্রী ফ্লোরেসের ছবি দেখানো হয়।

ভিডিওতে ভেনেজুয়েলায় চালানো মার্কিন অভিযানের বিষয়ে ট্রাম্পের এক সংবাদ সম্মেলনের অংশও যুক্ত করা হয়েছে। সেখানে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, ‘মাদুরোর একটি পর্যায় পর্যন্ত সুযোগ ছিল। কিন্তু তিনি সেই সুযোগ হারিয়েছেন।’

নিকোলাস ও তার স্ত্রীর বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে কোকেন আমদানি এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে। বর্তমানে এই দম্পতিকে ব্রুকলিনের একটি মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে।
সূত্র: এনডিটিভি।

মমতার ওপর ছুরি নিয়ে হামলার চেষ্টার অভিযোগ

হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্ক ফাটলের শঙ্কা

মোদির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী

রিয়াদের আকাশ থেকে তিন ড্রোন ভূপাতিত করল সৌদি

সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের পাশে থাকার অঙ্গীকার করলেন এরদোয়ান

আফগানিস্তানে বিবিসির এফএম রেডিও সম্প্রচার বন্ধ

বিরোধী দলের নেতাদের চায়ের আমন্ত্রণ রাহুল গান্ধীর

যুক্তরাষ্ট্রে আঘাত হানার ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল উত্তর কোরিয়া

ইরানি নেতাদের হত্যায় অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে গেছে, ট্রাম্পের স্বীকারোক্তি

প্রতিবাদের কণ্ঠরোধে নতুন কৌশল নিচ্ছে মোদি সরকার