হোম > বিশ্ব

দিল্লিকে `অবৈধ বাংলাদেশি' মুক্ত করার হুমকি অমিত শাহের

আন্তর্জাতিক ডেস্ক

দিল্লিকে তথাকথিত ‘অবৈধ বাংলাদেশি’ ও রোহিঙ্গা মুক্ত করার হুমকি দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির নেতা অমিত শাহ। পাশাপাশি, তিনি দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টিকে ‘অবৈধ আয় পার্টি’ বলেও আখ্যা দেন। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারণায় অংশ নিয়ে অমিত শাহ নারেলার একটি জনসভায় ভাষণ দেন। সেখানে তিনি পূর্বাঞ্চলীয় ভোটারদের প্রসঙ্গ তোলেন। পূর্ব উত্তর প্রদেশ এবং বিহার থেকে আসা এই জনগোষ্ঠী দিল্লির অন্যতম বৃহত্তম ভোটার গোষ্ঠী।

অমিত শাহ আরও বলেন, যদি বিজেপি ক্ষমতায় আসে, তবে দুই বছরের মধ্যে দিল্লি থেকে বাংলাদেশি এবং রোহিঙ্গাদের সরিয়ে দেওয়া হবে। তিনি দাবি করেন, বিজেপি দিল্লিকে এই অবৈধ অনুপ্রবেশকারীদের হাত থেকে মুক্ত করবে এবং নিরাপত্তার দিকটি নিশ্চিত করবে।

ভারতের অধিকারকর্মী সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য গৃহবন্দি

ইরানে গ্যাস পরিশোধনাগারের বাস দুর্ঘটনা, ১২ কর্মী নিহত

ইসরাইলের ওপর কতটা প্রভাব ফেলবে রোহিঙ্গা গণহত্যার রায়

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার

যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে চীন

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

আসিয়ান শীর্ষ সম্মেলনে কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে

ট্রাম্প-পুতিন-শির বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে কী বার্তা দেবে