হোম > বিশ্ব

এবার মেক্সিকোতে জেন-জি বিক্ষোভ, ব্যাপক সংঘর্ষ

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

ক্রমবর্ধমান অপরাধ, দুর্নীতি ও বিচারহীনতার বিরুদ্ধে মেক্সিকোতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। শনিবার জেন-জিদের ডাকা বিক্ষোভে অংশ নেয় হাজার হাজার মানুষ। শুরুর দিকে তরুণরা রাস্তায় নামলেও, পরে সব বয়সী মানুষ তাতে যোগ দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ বাধে। সংঘর্ষে আহত হয়েছেন ১২০ জন। গ্রেপ্তার হয়েছেন ২০ জন। খবর আল জাজিরার।

মিচোয়াকানের নিহত মেয়র কার্লোস মানজোর সমর্থকরা তার রাজনৈতিক আন্দোলনের প্রতীক খড়ের টুপি পরে বিক্ষোভে অংশ নিয়েছিলেন।

মেক্সিকো সিটিতে হুড পরা একদল বিক্ষোভকারী প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউমের বাসভবনের চারপাশের নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ফেলে। এ সময় দাঙ্গা পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।

মেক্সিকো সিটির জননিরাপত্তা সচিব পাবলো ভাজকুয়েজ সংবাদ সম্মেলনে বলেন, সংঘর্ষে ১০০ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এদের মধ্যে ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় ২০ জন বেসামরিক ব্যক্তিও আহত হয়েছেন বলে জানান তিনি।

এই বছর বেশ কয়েকটি এশিয়ান ও আফ্রিকান দেশে, জেন-জিরা বৈষম্য, গণতান্ত্রহীনতা এবং দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ সংগঠিত করে। জেন-জি বিক্ষোভে ক্ষমতাচ্যুত হয় বাংলাদেশের স্বৈরশাসক শেখ হাসিনা সরকার। এছাড়া সামাজিকমাধ্যমে নিষেধাজ্ঞার পর সেপ্টেম্বরে নেপালে জেন-জি বিক্ষোভে সরকার পতন হয়। মাদাগাস্কারে বিদ্যুৎ ও পানির সংকট নিয়ে তরুণদের বিক্ষোভের জেরে সরকার ভেঙে দেন দেশটির প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা।

আরএ

গবেষণা ও উন্নয়ন ব্যয়ে শীর্ষ দশে এক মুসলিম-প্রধান দেশ

হুথি হামলা থেকে সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধবিমান মোতায়েন করবে যুক্তরাজ্য

শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে

উত্তর প্রদেশে মুসলিমদের ওপর হামলা, গ্রেপ্তার ও বুলডোজার অভিযান বেড়েছে

রুশ পররাষ্ট্রমন্ত্রীর পর তেহরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান

রিয়াদের বাসিন্দাদের ফোনে বিমান হামলার হুমকির সতর্কতা

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র