হোম > বিশ্ব

আলজেরিয়ায় এতিমখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১১

আমার দেশ অনলাইন

বৃহস্পতিবার (১৬ জুলাই, ২০২৪) আলজেরিয়ার রাজধানীর কাছে একটি এতিমখানায় অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত এবং আরও ১৯ জন আহত হয়েছেন। ছবি: সংগৃহীত।

আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের উপকণ্ঠে একটি এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার ভোরের আগে স্থানীয় সময় রাত ৩টার দিকে আলজিয়ার্সের পূর্বাঞ্চলের মোহাম্মাদিয়া জেলার একটি শিশু পরিচর্যা কেন্দ্রে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে দমকল বাহিনী।

কয়েক ঘণ্টা পরও আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছিলেন দমকলকর্মীরা। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

উদ্ধারকারীরা অভিযান চলাকালে বিশেষ চাহিদাসম্পন্ন পাঁচ শিশুকে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হয়েছেন।

নিহতদের বয়স বা পরিচয় এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

রাষ্ট্রীয় টেলিভিশনের প্রচারিত ফুটেজে দেখা যায়, আলজেরিয়ার প্রধানমন্ত্রী সিফি গরিব হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়েছেন।

এদিকে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহে বিপর্যস্ত আলজেরিয়ায় গত এক সপ্তাহে প্রায় এক হাজার দাবানল ছড়িয়ে পড়েছে। এতে আগে থেকেই চাপে থাকা জরুরি সেবা কার্যক্রম আরও সংকটের মুখে পড়েছে।

এমএমআর

হরমুজে হুমকি ছিল ইরানের মাইন পাতা বাহিনী: যুক্তরাষ্ট্র

যুদ্ধে কোনঠাসা যুক্তরাষ্ট্র-ইসরাইলের নেতৃত্ব, সংকটে ইরান

১০ মিনিটের সিদ্ধান্তে বাঁচল ৯০০ শিক্ষার্থীর প্রাণ

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল

মক্কা চুক্তি: প্রথম বৈঠকে বসছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান

মার্কিন অপরাধে সহযোগিতা করায় জাপান সরকারকে জবাবদিহির আহ্বান

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও পাকিস্তানে বেড়েছে বিদেশি পর্যটক

জাতিসংঘের কাঠামো পুনর্গঠনের আহ্বান, কার্যকর ও নিরপেক্ষ করার দাবি

আন্তর্জাতিক আইন সবার জন্য সমানভাবে প্রয়োগের আহ্বান গিলানির