হোম > বিশ্ব

ভারতের ৬টি যুদ্ধবিমান ভূপাতিত করার ভিডিও আছে: দাবি পাকিস্তানের

আতিকুর রহমান নগরী

ছবি: নিউজ ইন্টারন্যাশনাল

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি বলেছেন, গত মে মাসে দুই দেশের মধ্যে যুদ্ধ চলাকালে ছয়টি ভারতীয় বিমান গুলি করে ভূপাতিত করার ভিডিও ফুটেজ তাদের কাছে রয়েছে। রোববার লাহোরে এক সেমিনারে নাকভি বলেন, ভূপাতিত করা ছয়টি ভারতীয় বিমানের মধ্যে রয়েছে ফ্রান্সে নির্মিত রাফায়েল জেট। সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে একথা জানিয়েছে।

ভারতের সর্বোচ্চ পদমর্যাদার জেনারেলও স্বীকার করেছেন, তাদের বাহিনী আকাশে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে তাদের ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন তিনি।

গত ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৫ জন পর্যটক ও স্থানীয় ১ জন ঘোড়াচালক নিহত হন। ওই ঘটনাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েন চরমে পৌঁছায়।

সে সময়ে নয়াদিল্লি অভিযোগ করে, পেহেলগাম হামলার সঙ্গে ইসলামাবাদের যোগসূত্র রয়েছে। ইসলামাবাদ দৃঢ়ভাবে ওই অভিযোগ অস্বীকার করে আসছিল।

সেমিনারে নাকভি বলেন, ভারতের সঙ্গে যুদ্ধ ঘিরে কয়েকটি ঘটনায় তিনি যুক্ত ছিলেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তিনি জানতে পেরেছেন।

নাকভি আরো বলেন, ‘গত দেড় মাসে সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী এবং সরকার সবাই স্বীকৃতি পেয়েছে। তবে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো পর্দার আড়ালে থেকে গুরুত্বপূর্ণ কাজ করেছে।’

তিনি বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানগুলির কাছে ভারতের পরিকল্পনা সম্পর্কে অনেক আগে থেকেই তথ্য ছিলো। আমরা জানতাম তারা কী পরিকল্পনা করছে, তারা কোন বিমান ব্যবহার করবে। আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা এতো গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু তারা সামনে আসে না। আমাদের তাদের স্বীকৃতি দেওয়া দরকার।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরো দাবি করেন, যখন ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করা হয়, তখনই কোনো প্রমাণ ছাড়া এ বিষয়ে কোনো ঘোষণা না দেওয়ার সিদ্ধান্ত হয়।

তিনি বেরন, ‘আমাদের কাছে রাডার থেকে পাওয়া তথ্য ছিলো, কিন্তু আমাদের যুদ্ধের ময়দান থেকে পাওয়া প্রমাণের প্রয়োজন ছিল। কয়েক মিনিটের মধ্যেই আমরা গুলি করে ভূপাতিত করা ছয়টি বিমানের ভিডিও ফুটেজ পেয়েছি। আমাদের কাছে এই ফুটেজটি আছে।’

নাকভি এরপর দুটি ঘটনার বর্ণনা দেন, যেখানে পাকিস্তানের একটি ঘাঁটিতে সাতটি ভারতীয় ক্ষেপণাস্ত্র আঘাত করে।

আরএ

বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার তুর্ক

যুক্তরাষ্ট্র-ইসরাইলের চাপ উপেক্ষা করে কেন ফিলিস্তিনের পক্ষে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী

সেন্ট পিটার্সবার্গের জার্মান কনস্যুলেট বন্ধের ঘোষণা রাশিয়ার

ইসরাইলি সেনাকে দিয়ে বিজ্ঞাপন, বয়কটের মুখে ক্ষমা চাইল অ্যাডিডাস

হরমুজে নতুন নৌপথ ও উপসাগরে নিষিদ্ধ এলাকা ঘোষণা করবে ইরান

হরমুজ এড়িয়ে জ্বালানি রপ্তানির বিকল্প পথ তৈরি করছে আরব আমিরাত

রেকর্ড বৃষ্টিপাতে জাপানে ভূমিধসের সর্বোচ্চ সতর্কতা

রাশিয়া-উত্তর কোরিয়ার প্রথম সড়ক সেতু চালু, দুশ্চিন্তায় ইউক্রেন

বেআইনিভাবে বাংলাদেশে পুশব্যাক, নারীকে ২ লাখ রুপি ক্ষতিপূরণের নির্দেশ ভারতীয় হাইকোর্টের

ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত সৌদি জাহাজ থেকে ১৬ নাবিককে উদ্ধার করল ওমান