হোম > বিশ্ব

আব্রাহাম চুক্তিতে যোগ দিতে যে শর্ত দিলেন সৌদি যুবরাজ

আতিকুর রহমান নগরী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে ইচ্ছুক রিয়াদ, তবে এজন্য প্রথমে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। আর এজন্য একটি ‘স্পষ্ট পরিকল্পনা’ প্রয়োজন বলে মনে করেন তিনি। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

মঙ্গলবার ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে সৌদি আরবের যুবরাজ বলেন, ‘আমরা আব্রাহাম চুক্তির অংশ হতে চাই। তবে আমরা দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের একটি স্পষ্ট পথ নির্দেশিকা নিশ্চিত করতে চাই।’

তিনি আরো বলন, ‘আমরা এ বিষয়ে কাজ করব, যাতে নিশ্চিত হতে পারি যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব সঠিক পরিস্থিতি প্রস্তুত করতে পারি।’

যুবরাজ বলেন, ‘আমরা ইসরাইলিদের জন্য শান্তি চাই। আমরা ফিলিস্তিনিদের জন্যও শান্তি চাই।’

তিনি বলেন, ‘আমরা চাই তারা এই অঞ্চলে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করুক এবং আমরা সেই দিনে পৌঁছানোর জন্য যথাসাধ্য চেষ্টা করব।’

সৌদি আরব বারবার বলেছে যে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা তাদের লক্ষ্য।

তবে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরে দ্বি-রাষ্ট্র সমাধানের বিরোধিতা করে আসছেন।

নেতানিয়াহু চরমপন্থী সমর্থকদের নিয়ে একটি জোটের নেতৃত্ব দিচ্ছেন যারা কেবল ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতাই করে না, বরং দখলকৃত পশ্চিম তীরকে ইসরাইলের সঙ্গে সংযুক্ত করতে চায়।

আরএ

ইরানের সঙ্গে চুক্তি এখনও সম্ভব: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

হরমুজে সামরিক জাহাজ ঢুকলে কঠোর ব্যবস্থা, ইরানের হুঁশিয়ারি

ট্রাম্পের হুমকির পর হরমুজে ড্রোন নজরদারির ভিডিও প্রকাশ আইআরজিসির

ট্রাম্পের অবরোধের ঘোষণা খুব অল্প জাহাজকে প্রভাবিত করতে পারে

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি বাড়ানোর আহ্বান ওমানের

ইরানকে ‘একদিনেই ধ্বংস’ করে দিতে পারি: ট্রাম্প

পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ‘ব্যর্থ’ হওয়ার পর নতুন প্রস্তাব পুতিনের

যে ৬ কারণে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা

‘উপযুক্ত সময়ে’ ইরানকে ‘শেষ করে দিতে’ প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কড়া অবস্থান ট্রাম্পের