হোম > বিশ্ব

সুদানে সেনাঘাঁটিতে ড্রোন হামলা, নিহত ৩২, আহত ৮৬

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

সুদানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর সিঞ্জায় সোমবার একটি সেনাঘাঁটিতে ড্রোন হামলায় অন্তত ৩২ জন নিহত এবং ৮৬ জন আহত হয়েছে। হামলায় দেশটির সেন্নার রাজ্যের গভর্নরের বডিগার্ড ও প্রোটোকল-প্রধানের মৃত্যু হয়েছে, তবে গভর্নর নিজে প্রাণে বেঁচে গেছেন।

স্থানীয় সূত্র ও সেনা কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হামলাটি সুদানের পারামিলিটারি বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) দ্বারা পরিচালিত হয়েছে। আরএসএফ সিঞ্জার ১৭তম ইনফ্যান্ট্রি ডিভিশনের সদরকে দপ্তর লক্ষ্য করেছিল। হামলার সময় শহরে বৈঠক চলছিল, যেখানে পূর্ব ও মধ্যাঞ্চলের সেনা, নিরাপত্তা ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিঞ্জার বাসিন্দারা বিস্ফোরণ ও এন্টি-এয়ারক্রাফট শুটিংয়ের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। এটি এমন সময়ে ঘটেছে, যখন সেনা সমর্থিত সরকার তিন বছর পর পোর্ট সুদান থেকে খার্তুমে যুদ্ধকালীন ভিত্তি ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে।

এপ্রিল ২০২৩ থেকে শুরু হওয়া সুদানের সেনা ও আরএসএফের সংঘর্ষে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং ১১ মিলিয়ন মানুষ দেশীয়ভাবে বা পার্শ্ববর্তী দেশে স্থানান্তরিত হয়েছে। সেন্নার রাজ্যে পুনর্বাসনের এক বছরের মধ্যে প্রায় ২ লাখ মানুষ ফিরে এসেছে, তবে জাতিসংঘ সতর্ক করেছে, অন্যান্য অঞ্চলে নিরাপত্তাহীনতা ও ক্ষতিগ্রস্ত অবকাঠামোর কারণে পরিস্থিতি এখনো ঝুঁকিপূর্ণ।

এসআর/এসআই

পদত্যাগ করলেন কলকাতার মুসলিম মেয়র ফিরহাদ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় অর্ধ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

বিজেপিতে টানাপোড়েন তুঙ্গে, দল ছাড়লেন প্রভাবশালী নেতা অন্নামালাই

ইরান যুদ্ধ: মুসলিমপ্রধান আজারবাইজানে গোপন সেনা ঘাঁটি ছিল ইসরাইলের

‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি

ক্রমাগত একঘরে হয়ে পড়ছে ইসরাইল

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পিপাসায় ৪৯ জনের মৃত্যু

আল-আকসা মসজিদে ইহুদিদের অনুপ্রবেশের নিন্দা আমিরাতের

চাইলেই ইরানের ইউরেনিয়াম দখল করতে পারি: ট্রাম্প

হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের