হোম > বিশ্ব

প্রশান্ত মহাসাগরে নৌযানে ফের মার্কিন হামলা, নিহত ২

মাদক পাচারের অভিযোগ

আতিকুর রহমান নগরী

ছবি: সিএনএন

পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচানেন অভিযোগে একটি নৌযানে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে দুই জন নিহত হয়েছেন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ হামলার কথা নিশ্চিত করেছেন।

সেপ্টেম্বরের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র এই ধরনের হামলা শুরু করে। বিশেষজ্ঞরা এ ধরনের হামলাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শামিল বলে উল্লেখ করেছেন। তারা বলছেন, যদি নিশ্চিতভাবে পাচারকারীদের লক্ষ্য করেও হামলা চালানো হয়, তাহলেও এটা গ্রহণযোগ্য নয়।

ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের এ ধরনের হামলায় কমপক্ষে ৬৭ জন নিহত হয়েছেন।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী জানান, গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে জাহাজটি অবৈধ মাদক পাচার ও মাদক বহনের সঙ্গে জড়িত ছিল। একটি পরিচিত মাদক পাচারের পথ ধরে যাতায়াত ও পূর্ব প্রশান্ত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় এই হামলা চালানো হয়।

হেগসেথ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে বলেন, ‘যুক্তরাষ্ট্রে মাদক পাচারের উদ্দেশ্যে যাত্রা করা প্রতিটি জাহাজ খুঁজে বের করে ধ্বংস করব।’

তিনি বলেন, ‘দেশকে রক্ষা করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’

হেগসেথ আগুনে পুড়ে যাওয়া নৌযানটির ভিডিও পোস্ট করেছেন।

মার্কিন হামলায় সাগরে এখন পর্যন্ত কমপক্ষে ১৭টি জাহাজ ধ্বংস হয়েছে।

তবে মাদকপাচারের এসব অভিযোগের বিষয়ে ওয়াশিংটন এখনো পর্যন্ত কোনো প্রমাণ প্রকাশ করেনি।

সূত্র: বাসস

শত্রুপক্ষের ৩৭০ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি ইরানের

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা