হোম > বিশ্ব

পাক-ভারত যুদ্ধ: ৬-০ ব্যবধানে জিতেছে পাকিস্তান

স্টাফ রিপোর্টার

কাশ্মিরের পাহেলগামে হামলার জেরে ভারত-পাকিস্তানের মধ্যে সংঘটিত যুদ্ধে ভারতীয় বিমানবাহিনীর বিরুদ্ধে পাকিস্তানি বিমানবাহিনী ৬-০ ব্যবধানে জিতেছে।

পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে পাকিস্তান বিমানবাহিনীর (পিএএফ) সিনিয়র অফিসার এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব এ ঘোষণা দেন। খবর সামাটিভি।

মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আওরঙ্গজেব ভারতীয় আগ্রাসনের কার্যকর জবাব দেয়ার ক্ষেত্রে পিএএফের কর্মক্ষমতার প্রশংসা করেন।

তিনি বলেন, শান্তি ও যুদ্ধকালীন উভয় সময়েই পিএএফ পূর্ণ প্রস্তুতি বজায় রাখে। আমরা বিমানবাহিনী প্রধানের নির্দেশ অনুসরণ করেছি। পাকিস্তানে আক্রমণকারীদের লক্ষ্য করে আমরা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছি।’

তিনি আরও বলেন, পাকিস্তানের বিমান প্রতিরক্ষা অভিযানের অংশ হিসেবে সব ভারতীয় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ট্র্যাক করা হয়েছিল। পিএএফ সফলভাবে শত্রু ড্রোন জ্যাম করেছে, তাদের ডাটা ট্রান্সমিশন ব্যাহত করেছে। সব ধরনের কৌশল প্রয়োগ করেছে।’

এয়ার ভাইস মার্শাল আরও বলেন, পাকিস্তানের বিমান বাহিনী তাদের পূর্ণ অপারেশনাল ক্ষমতা প্রয়োগ করেছে। শত্রু ড্রোনগুলো সফলভাবে শনাক্ত করার পর ধ্বংস করেছে।

তিনি বলেন, ‘উত্তেজনা বৃদ্ধির সময় ভারতের ব্যবহৃত ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রগুলোকে আঘাতের আগেই বাধা দিয়ে ধ্বংস করা হয়। এই ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের সার্বভৌমত্বের জন্য সরাসরি হুমকি ছিল।

ভারতের একটি গুরুতর ব্যর্থতা প্রকাশ করে তিনি বলেন, অমৃতসর থেকে ছোড়া ভারতীয় ক্ষেপণাস্ত্রগুলো তাদের নিজস্ব বেসামরিক এলাকায় আঘাত করেছে। পাকিস্তান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং অন্যান্য নির্ভুল-নির্দেশিত সিস্টেম দ্বারা সফলভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।

আওরঙ্গজেব নিশ্চিত করেন, পিএএফ নিজের কোনো ক্ষতি ছাড়াই ছয়টি ভারতীয় বিমান ভূপাতিত করেছে। তারা নিশ্চিত করেছে সব পাকিস্তানি বিমান যুদ্ধের সময় নিরাপদ এবং কার্যকর থাকবে।

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

সৌদির কাছে ৫৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

মালদ্বীপে ভারতীয় সেনা থাকবে না, সাদা পোশাকেও নয়: মুইজ্জু