হোম > বিশ্ব

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত, বাংলাদেশে কবে

আমার দেশ অনলাইন

ঈদুল ফিতরের আমেজ শেষ না হতেই পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাস অনুযায়ী, মে মাসের শেষার্ধে অর্থাৎ আগামী ২৬ মে (মঙ্গলবার) পবিত্র আরাফাত দিবস পালিত হতে পারে। এর ধারাবাহিকতায় ২৭ মে পালিত হবে পবিত্র ঈদুল আজহা।

এদিকে ভৌগোলিক অবস্থান ও চাঁদ দেখার প্রথা অনুযায়ী, বাংলাদেশে সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর ঈদ পালন করা হয়। সেই আন্তর্জাতিক রীতিনীতি ও সময়ের পার্থক্য বিবেচনা করলে, যদি সংযুক্ত আরব আমিরাতে ২৭ মে ঈদুল আজহা পালিত হয়, তবে বাংলাদেশে ২৮ মে বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে মিল রেখে সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমান—এমনকি মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশেই একই তারিখে ঈদ উদযাপনের সম্ভাবনা রয়েছে।

হামলার পর এখনো অক্ষত ইরানের অর্ধেক ক্ষেপণাস্ত্র লঞ্চার

এবার মার্কিন-ইসরাইলের লক্ষ্যবস্তু বিশ্ববিদ্যালয়-ঐতিহ্যবাহী নিদর্শন

তেহরানের উচিত বিজয় ঘোষণা করে যুদ্ধ শেষ করা

জ্বালানির দাম ৪৩ শতাংশ বাড়াল পাকিস্তান

আমদানিকৃত ওষুধে ১০০ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

মিয়ানমারের প্রেসিডেন্ট হলেন সাবেক জান্তাপ্রধান মিন অং হ্লাইং

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত ৭০ লাখ ইরানি

বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের ভয়

যুক্তরাষ্ট্রের আরেকটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

আগামীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পদ হবে পানি: এরদোয়ান