হোম > বিশ্ব

জনসংখ্যায় চীনকে ছাড়িয়ে গেল ভারত

ঢাবি সংবাদদাতা

ফাইল ছবি

জনসংখ্যায় চিনকে ছাড়িয়ে বিশ্বে এখন প্রথম স্থানে রয়েছে ভারত। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিলের মধ্যে ভারতের জনসংখ্যা ১৪৬.৩৯ কোটিতে পৌঁছেছে। ভারতে প্রজনন হার প্রতিস্থাপন হারের চেয়ে কম। প্রতিস্থাপন হারের চেয়ে প্রজনন হার কম হলে একসময় দেশের জনসংখ্যা কমতে শুরু করবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মহিলা প্রতি প্রজনন হার কমে হয়েছে ১.৯। অর্থাৎ মহিলা প্রতি সন্তান প্রসবের হার ১.৯। যেখানে প্রতিস্থাপনের হার হওয়া উচিত ২.১। এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের জনসংখ্যার আকার ঠিক রাখার জন্য মহিলাদের যতগুলি সন্তান জন্ম দেওয়া দরকার, তার চেয়ে কম সন্তানের জন্ম দিচ্ছেন তাঁরা।

ভারতে মোট জনসংখ্যার ২৪ শতাংশ শূন্য থেকে ১৪ বছর বয়সী। ১০ থেকে ১৯ বছর বয়সী জনসংখ্যা ১৭ শতাংশ। আর মোট জনসংখ্যার ২৬ শতাংশ ১০ থেকে ২৪ বছর বয়সী। সূত্র: দ্য হিন্দু

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

সৌদির কাছে ৫৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প