হোম > বিশ্ব

জুম, ডুয়োলিঙ্গো ও স্ন্যাপচ্যাটসহ এক হাজারের বেশি অ্যাপের সেবা বিঘ্নিত

আতিকুর রহমান নগরী

অ্যামাজন ওয়েব সার্ভিসেস (AWS)-এর অবকাঠামোগত ত্রুটির কারণে সোমবার সকালে যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন স্থানে ব্যাপকভাবে অনলাইন সেবা ব্যাহত হয়েছে। এর ফলে লয়েডস ব্যাংক, হ্যালিফ্যাক্স, ব্যাংক অব স্কটল্যান্ডসহ বেশ কিছু ব্যাংকের অনলাইন লেনদেন ও অ্যাপস বন্ধ হয়ে যায়। পাশাপাশি স্ন্যাপচ্যাট, রবলক্স, ডুয়োলিঙ্গো, অ্যামাজন ডটকম, প্রাইম ভিডিও ও আলেক্সা–এর মতো জনপ্রিয় ওয়েবসাইট ও অ্যাপেও প্রবেশ করতে পারছেন না ব্যবহারকারীরা।

লয়েডস ব্যাংক এক বিবৃতিতে জানায়, আপনারা হয়তো আজ অ্যামাজন ওয়েব সার্ভিসেসের সমস্যার খবর দেখেছেন। এই ত্রুটি আমাদের কিছু পরিষেবাকেও প্রভাবিত করছে। এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং দ্রুত সমস্যার সমাধানে কাজ করছি।

ব্যাংকিং সেবা বন্ধ হয়ে পড়ায় গ্রাহকদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ ও বিভ্রান্তি। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে জানিয়েছেন, তাদের ব্যাংক কার্ড কাজ করছে না বা লেনদেন বাতিল হচ্ছে।

ইউনিভার্সিটি অব বাথ–এর আইটি অধ্যাপক জেমস ড্যাভেনপোর্ট বলেছেন, ব্যাংকগুলোকে তাদের অবকাঠামো যুক্তরাজ্য বা ইউরোপের ভেতরে সীমাবদ্ধ রাখা উচিত। তার ভাষায়, “যুক্তরাষ্ট্রভিত্তিক সার্ভারের ওপর এত নির্ভরতা ব্যাংকিং খাতের জন্য ঝুঁকিপূর্ণ।

AWS কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সমস্যার সম্ভাব্য মূল কারণ শনাক্ত করেছে এবং যত দ্রুত সম্ভব সেবা স্বাভাবিক করার চেষ্টা করছে।

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি

নোবেলজয়ী হয়েও যে কারণে বৈষম্যের শিকার ‘মুসলিম’ পদার্থবিজ্ঞানী

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ইতালির

ডিজিটাল অর্থনীতি চুক্তি সই আসিয়ানভুক্ত দেশগুলোর, কার্যকর ২০২৭ সালে

জাতিসংঘে যেভাবে পরবর্তী মহাসচিব নির্বাচিত হবেন