হোম > বিশ্ব

পশ্চিম তীর দখলের বিল যুদ্ধবিরতি চুক্তির জন্য হুমকি: রুবিও

আতিকুর রহমান নগরী

ছবি: দ্য জেরুজালেম পোস্ট

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, পশ্চিম তীর অধিগ্রহণে ইসরাইলের পার্লামেন্টে বিল পাস গাজা যুদ্ধবিরতি চুক্তির জন্য হুমকিস্বরূপ। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, এই পদক্ষেপ সমর্থন করা হবে না। খবর দ্য জেরুজালেম পোস্টের।

মঙ্গলবার ওয়াশিংটন থেকে ইসরাইলের উদ্দেশে রওনা দেয়ার আগে সাংবাদিকদের তিনি বলেন, ‘তারা (ইসরাইল) নেসেটে একটি বিল পাস করেছে, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন যে, এটি এমন কিছু নয় যা আমরা এখনই সমর্থন করবো। কারণ আমরা মনে করি এটি শান্তি চুক্তির জন্য হুমকির কারণ হতে পারে।’

রুবিও আরো বলেন, ‘বিলটি গণতান্ত্রিক প্রক্রিয়াতেই আনা হয়েছে-এ নিয়ে কোনো সন্দেহ নেই। গণতন্ত্রে জনগণ ভোট দেয়, পার্লামেন্টে বিল উত্থাপন হয় এবং এমপিদের ভোটের ভিত্তিতে সেই বিল পাসও হয়। তবে এই মুহূর্তে এ ধরনের গণতন্ত্রের চর্চা করা হলে তার ফলাফল হবে উল্টো।’

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে চরমপন্থি ইসরাইলি বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতা সম্পর্কে জানতে চাইলে রুবিও বলেন, ‘অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে এরকম যেকেনো পদক্ষেপ নিয়ে আমার উদ্বিগ্ন।’

মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলের প্রধান সামরিক ও কূটনৈতিক সমর্থক।

আরএ

এক সপ্তাহে ১১৯টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান, দাবি জর্ডানের

ইরানের ওপর হামলা বন্ধের দাবিতে লন্ডনে বিক্ষোভ মিছিল

ইরানের ১৬টি বিমান ধ্বংসের দাবি ইসরাইলের

ট্রাম্পের হুমকির পর ইরানও হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে

ইরান ইস্যুতে সংলাপের আহ্বান এরদোয়ানের

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় ভারতে বাড়ল গ্যাসের দাম

ধ্বংসপ্রাপ্ত স্থানের ছবি শেয়ার করলে ‘কঠোর’ প্রতিক্রিয়ার হুঁশিয়ারি ইরানের

মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী তেল ট্যাংকারে হামলার দাবি ইরানের

ইরানকে আর্থিক ও সামরিক সহায়তা দিতে যাচ্ছে চীন

ইসরাইলি সেনা ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর