হোম > বিশ্ব

গাজায় ইসরাইলি হামলায় ১৪ জন নিহত

আমার দেশ অনলাইন

ছবি: আল জাজিরা

গাজা উপত্যকাজুড়ে ইসরাইলের হামলায় অন্তত ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশির ভাগই ছিলেন জানাজায় অংশ নেওয়া ফিলিস্তিনি। জানাজায় অংশ নেওয়া ফিলিস্তিনিদের ওপর ড্রোন হামলা চালায় ইসরাইলি বাহিনী।

হামাসের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রায় ৯ মাস পরও ইসরাইল প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে।

শুক্রবার মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের আল-বালাতা বাজার এলাকায় একটি ড্রোন হামলায় ৮ জন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা আহমদ ইয়াসিন মসজিদের বাইরে জানাজার জন্য জড়ো হয়েছিলেন। এর আগে একই এলাকায় নিহত এক ফিলিস্তিনির জানাজা শুরু হওয়ার পর ড্রোন হামলা চালানো হয়।

আলজাজিরার সাংবাদিক হানি মাহমুদ বলেন, ‘যুদ্ধবিরতির কোনো তোয়াক্কা করা হচ্ছে না। মানুষ জানাজায় অংশ নিচ্ছিল, ঠিক তখনই তাদের ওপর ড্রোন হামলা চালানো হয়।’

ইসরাইলি সেনাবাহিনী হামলার কথা স্বীকার করেছে। তারা দাবি করেছে, তারা একটি ‘সন্ত্রাসী গোষ্ঠীর’ ওপর হামলা চালিয়েছে। তবে একই সঙ্গে বলেছে, নিরীহ মানুষ হতাহত হওয়ার অভিযোগ তারা খতিয়ে দেখছে।

হামাস এই হামলার নিন্দা জানিয়ে বলেছে, ইসরাইল যুদ্ধবিরতি বারবার লঙ্ঘন করে নিরীহ মানুষকে হত্যা করছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় তা দেখেও কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।

সূত্র: আলজাজিরা

আরএ

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

মালদ্বীপে ভারতীয় সেনা থাকবে না, সাদা পোশাকেও নয়: মুইজ্জু

টানা বৃষ্টিতে চীনে বাঁধ ভেঙে বিপর্যয়, ধসে পড়েছে শতাধিক বাড়ি

ফিলিস্তিনিদের সমর্থন দেয়ায় ধর্মযাজকের বাড়িতে ব্রিটিশ পুলিশের অভিযান

ভারতে বিমানের টয়লেটে ‘বোমা রয়েছে’ চিরকুট, আতঙ্কে নামিয়ে নেওয়া হলো সব যাত্রী

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় ইইউর অবস্থান নিয়ে ধোঁয়াশা

সিজেপি সদস্যের বাবার ওপর হামলা, অভিযুক্তকে ছেড়ে দেওয়ায় পুলিশের বিরুদ্ধে প্রশ্ন

নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১৩১৮, নিখোঁজ ৫৬১৪

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রে জ্বালানির দামে রেকর্ড, কঠিন চাপে ট্রাম্প

ইরানি তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ঠেকাতে পাল্টা পদক্ষেপ নিল চীন