হোম > বিশ্ব

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার সামরিক ঘাঁটিসহ দেশটির বিভিন্ন স্থানে হামলার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের নিন্দা জানিয়েছে কারাকাস।

শনিবার ভোরে কারাকাসে দফায় দফায় বিস্ফোরণ ঘটে। এক বিবৃতিতে বিভিন্ন স্থানে বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলা চালানোর অভিযোগ করেছে কারাকাস। সেই সঙ্গে বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে প্রত্যাখ্যান এবং নিন্দা জানাচ্ছে কারাকাস।’

প্রতিবেশী দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে দাবি করেছেন, ‘কারাকাসে বোমা হামলা হচ্ছে।’

তিনি বলেন, ‘পুরো বিশ্বকে সতর্ক করা হচ্ছে, তারা ভেনেজুয়েলায় ক্ষেপণাস্ত্র দিয়ে বোমা হামলা চালিয়েছে।’ তবে কোনো দেশের নাম উল্লেখ করেননি তিনি। এ বিষয়ে জাতিসংঘকে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন তিনি।

গত কয়েক মাস ধরে ক্যারিবিয়ান সাগর ও প্রশান্ত মহাসাগরে মাদক চোরাচালানের বিরুদ্ধে নৌযানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এসব হামলায় নিহত দাঁড়িয়েছে ১১৫ জনে।

এই অঞ্চলে হাজার হাজার মার্কিন বাহিনী এবং বেশ কয়েকটি নৌযান মোতায়েন করা হয়েছে। এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প সম্ভাব্য সামরিক অভিযানেরও ইঙ্গিত দিয়েছেন। এই পরিস্থিতির মধ্যেই ভেনেজুয়েলায় বিস্ফোরণের ঘটনা ঘটল।

সূত্র: আল জাজিরা/বিবিসি

আরএ/এসআই

ইরানের রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

২৪ বিলিয়ন ডলারের জট, চুক্তি না হলে বড় যুদ্ধের হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না: ইরান

হরমুজে আবার মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান

ইরান সহজে ছাড় দেওয়ার পাত্র নয়: ট্রাম্প

পদত্যাগ করলেন কলকাতার মুসলিম মেয়র ফিরহাদ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় অর্ধ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

বিজেপিতে টানাপোড়েন তুঙ্গে, দল ছাড়লেন প্রভাবশালী নেতা অন্নামালাই

ইরান যুদ্ধ: মুসলিমপ্রধান আজারবাইজানে গোপন সেনা ঘাঁটি ছিল ইসরাইলের

‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি