হোম > বিশ্ব

স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে উল্লাস

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

স্পেন ফিফা বিশ্বকাপ জেতায় ফিলিস্তিনে চলছে আনন্দ-উল্লাস। গাজা ও অধিকৃত পশ্চিম তীরজুড়ে ফিলিস্তিনিরা অস্থায়ী পর্দায় খেলা দেখেন। অনেকে স্টেডিয়ামগুলোতে ভিড় জমান। ট্রফি জেতার পরপরই শুরু হয় উদযাপন। রাস্তায় নেমে উল্লাসে মেনে ওঠেন তারা।

দুই বছরেরও বেশি সময় ধরে চলমান ইসরাইলি সামরিক অভিযানে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজার বিভিন্ন এলাকায় জড়ো হয়ে স্পেনের এই ঐতিহাসিক জয় উদ্‌যাপন করেন তারা। এ সময় স্পেনের বিজয়কে স্বাগত জানিয়ে নানা স্লোগান দেন ফিলিস্তিনিরা।

শুধু বিশ্বকাপের জন্যই নয়, বরং ফিলিস্তিনের প্রতি স্পেন সরকারের চলমান সমর্থনের কারণেও উল্লাস করেন এই উচ্ছ্বসিত জনতা ।

অন্যদিকে, বিশ্বকাপ জয়ের আনন্দ উদ্‌যাপনের সময় স্পেনের বিভিন্ন শহরেও ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করতে দেখা যায় সমর্থকদের। উদ্‌যাপনের মিছিলে অনেককে ফিলিস্তিনের পতাকা বহন করতে এবং ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিতে দেখা যায়।

নিউজার্সিতে আর্জেন্টিনাকে হতাশ করে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা নিশ্চিত করেছে স্পেন।

সূত্র: আলজাজিরা

আরএ

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

মালদ্বীপে ভারতীয় সেনা থাকবে না, সাদা পোশাকেও নয়: মুইজ্জু

টানা বৃষ্টিতে চীনে বাঁধ ভেঙে বিপর্যয়, ধসে পড়েছে শতাধিক বাড়ি

ফিলিস্তিনিদের সমর্থন দেয়ায় ধর্মযাজকের বাড়িতে ব্রিটিশ পুলিশের অভিযান

ভারতে বিমানের টয়লেটে ‘বোমা রয়েছে’ চিরকুট, আতঙ্কে নামিয়ে নেওয়া হলো সব যাত্রী

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় ইইউর অবস্থান নিয়ে ধোঁয়াশা

সিজেপি সদস্যের বাবার ওপর হামলা, অভিযুক্তকে ছেড়ে দেওয়ায় পুলিশের বিরুদ্ধে প্রশ্ন

নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১৩১৮, নিখোঁজ ৫৬১৪

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রে জ্বালানির দামে রেকর্ড, কঠিন চাপে ট্রাম্প

ইরানি তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ঠেকাতে পাল্টা পদক্ষেপ নিল চীন