হোম > বিশ্ব

ট্রাম্পকে বর্ণবাদী-ইসলামবিদ্বেষী বললেন লন্ডনের মেয়র

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বর্ণবাদী, নারীবিদ্বেষী এবং ইসলামবিদ্বেষী বলে অভিহিত করেছেন লন্ডনের মেয়র সাদিক খান। লন্ডনে সাদিক খান শরিয়া আইন চালু করবেন, ট্রাম্পের এমন দাবির প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি। খবর সিএনএনের

মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণে ট্রাম্প সাদিক খানকে ‘ ভয়ংকর মেয়র’ হিসেবে আখ্যা দেন। দাবি করেন, সাদিক খান লন্ডনে শরিয়া আইন চালু করতে চান।

লন্ডনের প্রথম মুসলিম এই মেয়র বুধবার সাংবাদিকদের বলেন, ‘মানুষ ভাবছে যে এই মুসলিম মেয়রের মধ্যে কী আছে যিনি একটি উদার, বহু-সাংস্কৃতিক, প্রগতিশীল এবং সফল শহর পরিচালনা করেন। এরঅর্থ হলো প্রেসিডেন্ট ট্রাম্প সব সময় আমাকে নিয়ে ভাবছেন।’

তিনি আরো বলেন, ‘আমি মনে করি, ডোনাল্ড ট্রাম্প বর্ণবাদী, নারীবিদ্বেষী এবং ইসলামবিদ্বেষী।’

তার মন্তব্যের প্রতিক্রিয়ায়, হোয়াইট হাউজের মুখপাত্র ডেভিস ইঙ্গেল সিএনএনকে বলেন, ‘মেয়র খান স্পষ্টতই ট্রাম্প ‘ডিরেঞ্জমেন্ট সিনড্রোমে’ ভুগছেন এবং মেয়র হিসেবে তিনি ভয়াবহ কাজ করেছেন। তার অনিয়ন্ত্রিত অভিবাসন নীতি লন্ডনে সহিংস অপরাধকে ব্যাপকভাবে ছড়িয়ে দিয়েছে।’

সাদিক খানের পাশে দাঁড়িয়েছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং। সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে লেখেন, ‘সাদিক খান লন্ডনে শরিয়া আইন আরোপের চেষ্টা করছেন না’”

তিনি বলেন, ‘সাদিক খান এমন একজন মেয়র যিনি ভিন্নমতের পক্ষে দাঁড়িয়েছেন, আমাদের পরিবহন, বায়ু, রাস্তাঘাট, নিরাপত্তা, আমাদের পছন্দ এবং সুযোগ উন্নত করার দিকে মনোনিবেশ করেছেন। তিনি আমাদের মেয়র বলে আমি গর্বিত।’

আরএ

ইরাকে আর্থিক সহায়তা স্থগিত করছে যুক্তরাষ্ট্র, নেপথ্যে কী

মধ্যপ্রাচ্যে তেল উৎপাদন কেন্দ্রগুলোতে হামলার হুমকি ইরানের

মুখরক্ষা করতে হরমুজ বন্ধ রেখেছে ইরান: ট্রাম্প

লেবাননের ভূখণ্ড থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের আহ্বান ম্যাক্রোঁর

ইরানে হামলায় ক্ষতিগ্রস্ত ১,৩০০ স্কুলের অধিকাংশের মেরামত সম্পন্ন

জ্বালানি সংকট মোকাবিলায় ‘জাহাজ চলাচল’ ছাড়ের মেয়াদ বাড়াবেন ট্রাম্প

ইরানের ড্রোন কীভাবে বিশ্বে ক্ষমতার ধারণা বদলে দিয়েছে

হরমুজে বাংলাদেশি জাহাজ অতিক্রমে সহযোগিতার আশ্বাস ইরানের

যুদ্ধ‌বির‌তির মেয়াদ বৃদ্ধিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব

ট্রাম্পকে ধন্যবাদ জানালেন শেহবাজ শরিফ