হোম > বিশ্ব

কাতারের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

দোহায় সাম্প্রতিক হামলার জন্য কাতারের কাছে ক্ষমা চেয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্র্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাস নেতাদের লক্ষ্য করে চালানো হামলার সময় এক কাতারি নাগরিকের হত্যার জন্য ক্ষমা চান তিনি। খবর আল জাজিরার।

স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠককালে ফোনকলে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির কাছে ক্ষমা চান নেতানিয়াহু।

হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রথম পদক্ষেপ হিসেবে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু কাতারে হামাসের নেতাদের লক্ষ্য করে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় অনিচ্ছাকৃতভাবে একজন কাতারি সেনা নিহত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।’

বিবৃতিতে আরো বলা হয়, জিম্মি আলোচনার সময় হামাস নেতৃত্বকে লক্ষ্য করে হামলা চালিয়ে ইসরাইল কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে, এজন্যও দুঃখ প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি নিশ্চিত করেছেন যে ইসরাইল ভবিষ্যতে আর কখনো এই ধরনের আক্রমণ করবে না।

৯ সেপ্টেম্বরের ওই হামলায় হামাসের পাঁচ সদস্য এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। মার্কিন-সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনায় থাকা হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল। তবে হামাসের শীর্ষ নেতারা হত্যার চেষ্টা থেকে বেঁচে যান।

এটি ছিল কাতারের ওপর প্রথম ইসরাইলি আক্রমণ। গাজা যুদ্ধবিরতি প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে দোহা। দেশটিতে মার্কিন সামরিক বাহিনীর বৃহত্তম ঘাঁটি রয়েছে।

আরএ

গবেষণা ও উন্নয়ন ব্যয়ে শীর্ষ দশে এক মুসলিম-প্রধান দেশ

হুথি হামলা থেকে সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধবিমান মোতায়েন করবে যুক্তরাজ্য

শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে

উত্তর প্রদেশে মুসলিমদের ওপর হামলা, গ্রেপ্তার ও বুলডোজার অভিযান বেড়েছে

রুশ পররাষ্ট্রমন্ত্রীর পর তেহরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান

রিয়াদের বাসিন্দাদের ফোনে বিমান হামলার হুমকির সতর্কতা

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র