হোম > বিশ্ব

ইসরাইলের পার্লামেন্টে পাস হলো ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড বিল

আতিকুর রহমান নগরী

ছবি সংগৃহিত।

এখন থেকে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড দিতে পারবে ইসরাইলের সরকার। দেশটির পার্লামেন্ট নেসেটে সোমবারের অধিবেশনে তাদের মৃত্যুদণ্ড কার্যকরের বিল পাস করেছে।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অতি-ডানপন্থী মিত্রদের দ্বারা বিলটি নেসেটের উত্থাপিত হলে প্রাথমিক পাঠে পাস করে। ১২০ জন সংসদ সদস্যের মধ্যে ৩৯ জন পক্ষে ভোট দিয়েছেন এবং ১৬ জন বিপক্ষে। এখন বিলটি চূড়ান্ত অনুমোদনে আরো যাচাইয়ের জন্য একটি কমিটিতে পাঠানো হয়েছে।

ইসরাইলের নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভিরের ইহুদি শক্তি দল মৃত্যুদণ্ড কার্যকর বিলের প্রস্তাব দিয়েছিল। বিলটি ছিল ঘৃণা বা ক্ষতি করার উদ্দেশ্যে ইসরাইলের নাগরিকদের হত্যা করা হলে, অভিযুক্ত ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকরের অনুমতি সংক্রান্ত।

অধিবেশনে আরব আইনপ্রণেতা আয়মান ওদেহ এবং বেন-গভিরের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। যা প্রায় মারামারির পর্যায়ে চলে যায়।

কুখ্যাত মন্ত্রী বেন-গাভির ফলাফলকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত এবং তিনি গাভির দাবি করেছেন তার দল প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করেছে।

ইতোমধ্যে মানবাধিকার প্রতিষ্ঠানগুলো এই প্রস্তাবের নিন্দা জানিয়ে বলেছে, এই আইনটি করা হয়েছে বিশেষত ফিলিস্তিনিদের লক্ষ্য করে, যা ইসরাইলের প্রতিষ্ঠিত বৈষম্যমূলক ব্যবস্থাকে আরো গভীর করে তুলবে।

এর আগে ৩ নভেম্বর ইসরাইলি সংসদের জাতীয় নিরাপত্তা কমিটি ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকরের জন্য একটি বিল উত্থাপন করে। পরবর্তীতে ১০ নভেম্বর বিলটি প্রথম পাঠের জন্য নেসেটে আনা হলে বিলটি প্রাথমিবে পাস হয়। ।

আইনটি পুরোপুরি কার্যকর হলে, ১৯৬২ সালের পর ইসরাইল প্রথমবারের মতো মৃত্যুদণ্ড চালু করবে। সেসময় ইসরাইল নাৎসি যুদ্ধাপরাধী অ্যাডলফ আইচম্যানের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল।
সূত্র: টিআরটি ওয়ার্ল

জেডি ভ্যান্সের পাকিস্তান সফর স্থগিত

ইরানের ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর সিদ্ধান্ত ইইউ’র

উপসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষা কৌশলে বড় পরিবর্তন

মিত্র আমিরাতকে ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

ইরানি হামলার নিন্দা জানালো আরব লীগ

নতি স্বীকার নয়, যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

ইরানের পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার দাবি ট্রাম্পের

চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প

যুদ্ধের প্রভাব মোকাবিলায় আফ্রিকার সঙ্গে কাজ করতে চায় চীন

হরমুজ প্রণালি বন্ধ থাকলে পরিণাম হবে ভয়াবহ: ইইউ