হোম > বিশ্ব

ইসরাইলের সঙ্গে থাকা সীমান্ত ক্রসিং খুলে দিয়েছে জর্ডান

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

ইসরাইলে অ্যালেনবি ব্রিজ নামে পরিচিত কিং হুসেন সেতুটি বেশ কয়েকদিন বন্ধ থাকার পর আজ রোববার পুনরায় খুলে দিয়েছে জর্ডান। শনিবার এ ঘোষণা দিয়েছে দেশটি। তবে শুধুমাত্র যাত্রীদের চলাচলের অনুমতি থাকবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে পণ্যবাহী পরিবহন চলাচল। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

প্রতিবেদনে জানানো হয়, সেতু ব্যবহারকারী যাত্রীদের শ্রম ও সময় বাঁচাতে নির্ধারিত সময় মেনে চলার আহ্বান জানিয়েছে জর্ডান সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত পাবলিক সিকিউরিটি ডিরেক্টরেট এক বিবৃতিতে জানিয়েছে, ব্রিজ সিকিউরিটি বিভাগ রোববার থেকে যাত্রীদের চলাচলের অনুমতি দেবে। তবে পণ্যবাহী পরিবহনের অংশটি ‘পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে’।

এর আগে ইসরাইল ওই ক্রসিং বন্ধ করে দেয়, পরে বৃহস্পতিবার জর্ডান কিং হুসেইন ব্রিজে যাত্রী চলাচল স্থগিত করে। এই ব্রিজ জর্ডানের সঙ্গে অধিকৃত পশ্চিম তীরকে সংযুক্ত করেছে। ইসরাইলের অভিযোগ, এক জর্ডানি চালক ব্রিজ এলাকায় ইসরাইলি সেনাদের লক্ষ্য করে গুলি চালায়, এতে দুই সেনা নিহত হয়। এ ঘটনার পর আম্মান তদন্ত শুরু করে।

এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে একই ক্রসিংয়ে এক জর্ডানি ট্রাক চালকের গুলিতে তিন ইসরাইলি নিহত হয়েছিল।

জর্ডানর সঙ্গে ইসরাইলের তিনটি সীমান্ত ক্রসিং রয়েছে। এগুলো হচ্ছে শেখ হুসেন (জর্ডান নদী) সেতু, কিং হুসেন (অ্যালেনবি) সেতু এবং ওয়াদি আরাবা (ইতজাক রবিন) ক্রসিং।

আরএ

পদত্যাগ করলেন কলকাতার মুসলিম মেয়র ফিরহাদ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় অর্ধ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

বিজেপিতে টানাপোড়েন তুঙ্গে, দল ছাড়লেন প্রভাবশালী নেতা অন্নামালাই

ইরান যুদ্ধ: মুসলিমপ্রধান আজারবাইজানে গোপন সেনা ঘাঁটি ছিল ইসরাইলের

‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি

ক্রমাগত একঘরে হয়ে পড়ছে ইসরাইল

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পিপাসায় ৪৯ জনের মৃত্যু

আল-আকসা মসজিদে ইহুদিদের অনুপ্রবেশের নিন্দা আমিরাতের

চাইলেই ইরানের ইউরেনিয়াম দখল করতে পারি: ট্রাম্প

হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের