হোম > বিশ্ব

মধ্যপ্রাচ্যের ৪ দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

জর্ডান, কুয়েত, বাহরাইন ও সৌদি আরবে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এতে এসব দেশে থাকা যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি, রাডার-ব্যবস্থা, অস্ত্রের ডিপো ও যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে তেহরান।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, বাহরাইনের প্রধান ‘প্রধান এআই সেন্টার’ ও যুক্তরাষ্ট্রের ড্রোন ভেসেল ডিপো ধ্বংস করা হয়েছে। এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ইরানে মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়।

বিবৃতিতে বলা হয়, শুক্রবার রাতে মার্কিন সামরিক বাহিনী ইরানের বেশ কয়েকটি সেতুতে হামলা চালিয়ে বেশ কয়েকজন বেসামরিক নাগরিককে হত্যা করেছে, যা যুদ্ধাপরাধের শামিল।

সৌদি আরবে একটি মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, শনিবার এ হামলা চালানো হয়, যা প্রায় চার মাসের মধ্যে উপসাগরীয় দেশটিতে তেহরানের প্রথম সরাসরি হামলা।

কুয়েত, জর্ডান ও বাহরাইন জানিয়েছে, তারা ইরানের বেশ কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে। অন্যদিকে কাতার বলেছে যে তাদের সশস্ত্র বাহিনী বেশ কয়েকটি বিমান হামলা ব্যর্থ করে দিয়েছে।

শনিবার জর্ডানের সশস্ত্র বাহিনী জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো ভোররাতে দেশটিকে লক্ষ্য করে ছোড়া ১০টি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। দেশটির সেনাবাহিনী জানায়, এতে কোনো হতাহত বা সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়নি।

সূত্র: আনাদোলু

আরএ

সৌদির দুই শহরে হঠাৎ জরুরি সতর্কতা

মুষলধারে বৃষ্টিতেও মসজিদুল হারামে নামাজ ও কাবা শরিফ তাওয়াফ অব্যাহত

ট্রাম্পের মাথাব্যথার কারণ কে এই মুসলিম প্রার্থী এল সাইদ

যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়েছে ইসরাইল: জাতিসংঘ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কি বদলে দেবে ওয়াশিংটন-ইসলামাবাদ সম্পর্ক

মার্কিন কর্মকর্তাদের সৌদি ছাড়ার নির্দেশ

নেতানিয়াহু যেভাবে ইসরাইলের দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী

নির্বাচনে নেতানিয়াহু হারলে ইসরাইলে কী পরিবর্তন আসবে

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ থামাতে পারবেন কি পুতিন

নেতানিয়াহুর ক্ষমতা কি থাকছে, সরকার গঠনে কি নির্ধারক হবেন মুসলিমরা