হোম > বিশ্ব

ইসরাইলের হামলা অব্যাহত, ১১৯ ফিলিস্তিনি নিহত

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

গাজায় ইসরাইলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। একদিনে কমপক্ষে ১১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৮৬৬ জন। রোববার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। সংবাদ সংস্থা আনাদোলু এতথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় ১১৯টি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে এবং আহত হয়েছেন আরও ৮৬৬ জন। যার ফলে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ৪৯ হাজার ৫৮৮ জনে দাঁড়িয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, মানবিক সহায়তা নিতে গিয়ে ৬৫ জন ফিলিস্তিনি নিহত এবং ৫১১ জনেরও বেশি আহত হয়েছে। এর মধ্য দিয়ে ত্রাণ নিতে গিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা ১ হাজার ৪৮৭ জনে দাঁড়িয়েছে। আর গত ২৭ মে থেকে আহত হয়েছেন আরও ১০ হাজার ৫৭৮ জন।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলি ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা। এদিন ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা।

হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরাইলি বাহিনী। ১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়।

মানবাধিকার সুরক্ষা প্রশ্নে কথা রাখতে পারেনি বিএনপি

পারিবারিক মূল্যবোধ ও পরিবারব্যবস্থার ঐতিহ্য সুরক্ষার আহ্বান এরদোয়ানের

ন্যায়ের কণ্ঠস্বর এরদোয়ানের শান্তির আহ্বান বিশ্ব বিবেককে নাড়া দেবে: এমিনি এরদোয়ান

আরো বিকশিত হওয়ার ভিত্তি তৈরি করছে মালয়েশিয়া: আনোয়ার ইব্রাহিম

‘ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের কৌশলগত হতাশার বহিঃপ্রকাশ’

রাশিয়া রাজি হলে যুদ্ধবিরতিতে প্রস্তুত ইউক্রেন: জেলেনস্কি

ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ করিডোর স্থাপনে গুরুত্বারোপ ট্রাম্পের

বিভক্ত বিশ্বে আন্তর্জাতিক সহযোগিতার নতুন রূপরেখা দিলেন কানাডার প্রধানমন্ত্রী

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সংস্কারের আহ্বান এরদোয়ানের

নতুন নতুন সিরীয় ভূখণ্ড দখল করছে ইসরাইল, দাবি সিরিয়ার প্রেসিডেন্টের